টিকিট ৩৪ হাজার, আবেদন ৮৪ লাখ
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, একটা ম্যাচকে ঘিরেই যত উন্মাদনা। সেই ম্যাচ যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের, বিলক্ষণ জানেন ক্রিকেটপ্রেমীরা। আগামী বছরের ১০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বি। মাঠে যত দর্শক হবে, টিকিটের জন্য তার আবেদন জমা হয়েছে আড়াইশগুণ বেশি। কোনো সন্দেহ নেই যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন ৩৪ হাজার দর্শক। অথচ, টিকিটের জন্য আবেদন করেছেন ৮৪ লাখ মানুষ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ
আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
