Logo
Logo
×

Advertisement

খেলা

নাহিদার নতুন শুরু

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসাবে নতুন পথচলা শুরু হতে যাচ্ছে নাহিদা আক্তারের। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশন্স ট্রফিতে আগামী ১২ নভেম্বর পাকিস্তান অধিনায়কের সঙ্গে টস করতে নামবেন বাঁ-হাতি স্পিনার নাহিদা। টি ২০ অধিনায়ক হিসাবে সেটিই হবে তার প্রথম ম্যাচ। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝপথে নিগার সুলতানা টি ২০ দলের নেতৃত্ব ছাড়ার পর এই সংস্করণে অধিনায়কের দায়িত্ব পান নাহিদা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশন্স ট্রফির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। গত এশিয়ান গেমসে খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন। চোটের কারণে দলে নেই পেসার মারুফা আক্তার।

এবারের প্রতিযোগিতায় বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পরেরদিন জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ইমার্জিং নেশন্সের বাংলাদেশ নারী দল

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহঅধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ও সাথি রানি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিরোপা স্বপ্ন নিয়ে ঢাকায় ভারত

শিরোপা স্বপ্ন নিয়ে ঢাকায় ভারত

নাহিদার নতুন শুরু

নাহিদার নতুন শুরু

টিকিট ৩৪ হাজার, আবেদন ৮৪ লাখ

টিকিট ৩৪ হাজার, আবেদন ৮৪ লাখ

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়িয়ে গেল ফুল হয়ে ফুটবে কত কলি?

ফুল হয়ে ফুটবে কত কলি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম