Logo
Logo
×

Advertisement

খেলা

রোনাল্ডোর যত কীর্তি রেকর্ড

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোনাল্ডোর যত কীর্তি রেকর্ড

Advertisement

বিদায়টা অন্যভাবেও হতে পারত। এক মাসের নিষেধাজ্ঞা শেষে পর্তুগালের জার্সিতে মাঠ থেকে রাজসিকভাবে বিদায় নিতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হয়তো অভিমানেই জাতীয় দলে আর না ফিরে বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ৪১ বছর বয়সি পর্তুগিজ কিংবদন্তি। পেছনে রেখে গেলেন রেকর্ডস্নাত ২৩ বছরের এক মহাকাব্যিক ক্যারিয়ার। আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর রেকর্ড ও কীর্তিগুলো সংখ্যায় দেখে নেওয়া যাক-

২৩৪ : আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ২৩৪ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। ২০৮ ম্যাচ খেলে দুইয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি

১৪৬ : আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৪৬ গোল রোনাল্ডোর। এই রেকর্ডেও

১২৬ গোল নিয়ে দুইয়ে মেসি

২৩ : আন্তর্জাতিক ফুটবলে টানা ২৩ বছর গোল পাওয়া একমাত্র খেলোয়াড় রোনাল্ডো

৬ : টানা ছয়টি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়ও রোনাল্ডো

১৪ : ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ১৪ গোল রোনাল্ডোর

৬ : মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপে খেলেছেন রোনাল্ডো

২৭ : বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ ম্যাচ খেলেছেন রোনাল্ডো

১১ : বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১১ গোল রোনাল্ডোর

১৩ : ইউরোতে সবচেয়ে বেশি ১৩ ম্যাচ জিতেছেন রোনাল্ডো

৪১ : ইউরোর বাছাইপর্বেও সর্বোচ্চ ৪১ গোল রোনাল্ডোর

Advertisement

Advertisement

আরও পড়ুন

শেষ তিন মিনিটের নাটকীয়তা

শেষ তিন মিনিটের নাটকীয়তা

খুলনায় উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের ছোট বন্ধুদের জন্য নতুন কুঁড়ি স্পোর্টস

বাংলাদেশের ছোট বন্ধুদের জন্য নতুন কুঁড়ি স্পোর্টস

উৎসবের বদলে ভোগান্তি বিশৃঙ্খলা

উৎসবের বদলে ভোগান্তি বিশৃঙ্খলা

রোনাল্ডোর যত কীর্তি রেকর্ড

রোনাল্ডোর যত কীর্তি রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম