বাংলাদেশ পাকিস্তান ফাইনালে যাওয়ার লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগেরদিন মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো সেমিফাইনালের প্রতিপক্ষ। মঙ্গলবার ব্যাটে-বলে দাপট দেখিয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১০১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের যুবারা। তাতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশকে পেল তারা।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে সাত উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় নেপাল। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটি জিতেছে পাকিস্তান। ‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্সআপ বাংলাদেশ। দিনের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (২৩৯) ৭০ রানে হারিয়েছে ভারত (৩০৯/৭)।
তিন ম্যাচে দুই জয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তান। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে আগামীকাল। ১৪ নভেম্বর ফাইনাল।
