Logo
Logo
×

Advertisement

খেলা

সিলেট টেস্ট শেষ না হতেই দক্ষিণ আফ্রিকা-যাত্রা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ক্রিকেটারদের বিশ্রাম নেই। আগেরদিন সিলেট টেস্ট ড্র করার ২৪ ঘণ্টা না যেতেই তাদের অনেককে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে হলো মঙ্গলবার। এদিন বাংলাদেশ দলের ১৩ ক্রিকেটারসহ ১৭ জনের প্রথম বহর ঢাকা ছেড়েছে। বাকিরা আজ জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা হবেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জোহানেসবার্গে শুরু হবে ১৫ নভেম্বর। ২৩ নভেম্বর শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক। সেখানে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছে ১৮ বছর আগে। ২০২২ সালের পর দক্ষিণ আফ্রিকায় এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। দুটি ম্যাচই চলমান ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে হেরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে। উলটোদিকে প্রোটিয়ারা তাদের সবশেষ হোম টেস্ট সিরিজ ২-১ এ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ তিনটি করে ওডিআই ও টি ২০ ম্যাচ খেলবে এই সফরে। ওডিআই তিনটি ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রমে ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে। টি ২০ সিরিজের তিনটি ম্যাচের ভেন্যু কিম্বার্লি (১০ ডিসেম্বর), বেনোনি (১২ ডিসেম্বর) ও সেঞ্চুরিয়ন (১৩ ডিসেম্বর)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নেতৃত্বে রাজি, শিরোপায় চোখ হামজার

নেতৃত্বে রাজি, শিরোপায় চোখ হামজার

শ্রীলংকাকে সমীহ, তবে বাংলাদেশই ফেভারিট

শ্রীলংকাকে সমীহ, তবে বাংলাদেশই ফেভারিট

সিলেট টেস্ট শেষ না হতেই দক্ষিণ আফ্রিকা-যাত্রা

সিলেট টেস্ট শেষ না হতেই দক্ষিণ আফ্রিকা-যাত্রা

বাংলাদেশ পাকিস্তান ফাইনালে যাওয়ার লড়াই

বাংলাদেশ পাকিস্তান ফাইনালে যাওয়ার লড়াই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম