ওমানের ক্লাবে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ওমানের ম্যাজেস্টি হকি কাপে আল ইত্তিহাদ ক্লাবের হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড় ডিফেন্ডার আমিরুল ইসলাম, গোলরক্ষক বিপ্লব কুজুর ও ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি। যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল এর আগে জার্মান লিগে খেলেছেন। ওমানে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়ার কথাও শুনেছেন আমিরুল। সরাসরি প্রস্তাব অবশ্য এখনো পাননি। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, বিদেশে খেলার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাবেন খেলোয়াড়রা। ফেব্রুয়ারিতে ওমানেই নেশন্স কাপ। তার আগে এই আসর প্রস্তুতির সুযোগও করে দেবে তিনজনকে। ইউরোপের লিগে খেলোয়াড় পাঠানোর কথাও ভাবছে হকি ফেডারেশন।
