Logo
Logo
×

Advertisement

খেলা

এবার মারিয়াদের মিশন সিঙ্গাপুর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তিন বছর আগে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে ১১ গোল করেছিল বাংলাদেশ। এবার খেলা সিঙ্গাপুরে। এদিকে পিটার বাটলার ইংল্যান্ডে চিকিৎসাধীন। মেয়েদের ফরাসি কোচ এরিক মেয়ার। রোববার সিঙ্গাপুর যাচ্ছেন মারিয়া মান্দারা। ১ ডিসেম্বর প্রথম এবং ৫ ডিসেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচ সেখানে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় সিঙ্গাপুরকে ৩-০ ও ৮-০ গোলে হারানোর সুখস্মৃতি ধরে রাখতে চান মেয়েরা। মেয়ার মনে করিয়ে দিয়েছেন, সিঙ্গাপুর দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সিঙ্গাপুর শক্তিশালী দল, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।’

বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে প্রশ্ন ঘুরে গেল বাটলারের দিকে। কোচের অনুপস্থিতিতে স্বস্তি পাচ্ছেন নাকি তাকে মিস করবেন? প্রশ্ন শুনে হাসলেন মারিয়া। বললেন, ‘টিমের সঙ্গে যেহেতু তিনি ছিলেন, আমরা তো তাকে মিস করবই।’ বাটলারের অধীনে ২০২৪ সালে সাফ জিতেছে বাংলাদেশ। প্রথমবার নারী এশিয়ান কাপের মূলপর্বেও উঠেছে। বাটলার ম্যাচের পর ফুটবলারদের ফিটনেস, পারফরম্যান্স ও নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। মারিয়া বলেন, ‘আমি খেলোয়াড় হিসেবে এ কথার সঙ্গে একমত নই। আমরা খেলোয়াড়রা সব সময় শতভাগ দিতে চাই।’

ক্যানসারের চিকিৎসার জন্য বাটলার ইংল্যান্ডে রয়েছেন। এক মাসের জন্য মেয়ার দায়িত্ব পেয়েছেন। এই নিয়োগে আপত্তি ছিল বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারের। সিঙ্গাপুরে দুটি ম্যাচে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দিয়ে কাজ চালানো যেত বলে মনে করেন তিনি। গিনি ও গিনি-বিসাউয়ের জাতীয় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন মেয়ার। সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটাই তার প্রথম দায়িত্ব। মেয়ার জানিয়েছেন, এত অল্প সময়ে খেলার ধরনে বড় বদল আনার সুযোগ কম। তাই সিঙ্গাপুরে দুটি ম্যাচের প্রস্তুতিতে বাটলারের পরিকল্পনার অনেকটাই ধরে রেখেছেন তিনি। আর নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশ্নে মারিয়ার উত্তর, ‘প্রত্যেক কোচের আলাদা ধরন থাকে, সবাই তো আর এক হবেন না। আমরা খেলোয়াড়রা চেষ্টা করি মানিয়ে নেওয়ার।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ কে হবেন ‘মিস্টার বাংলাদেশ’

কে হবেন ‘মিস্টার বাংলাদেশ’

এবার মারিয়াদের মিশন সিঙ্গাপুর

এবার মারিয়াদের মিশন সিঙ্গাপুর

দুঃখিত, রোমারিও

দুঃখিত, রোমারিও

ওমানের ক্লাবে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়

ওমানের ক্লাবে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম