|
ফলো করুন |
|
|---|---|
দুঃখিত, রোমারিও। কার্লোর (আনচেলত্তি) যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি না। ব্রাজিলীয় লিজেন্ডকে সাফ জানিয়ে দিলেন পেপ গার্দিওলা। রোমারিওর পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক কোচ গার্দিওলা বলেন, ‘কার্লোকে আরও সময় দেওয়া উচিত। আমি বহুবার তার মুখোমুখি হয়েছি। বহুবার তার কাছে হেরেছি। কার্লো একজন অসাধারণ ব্যক্তি। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার নেই।’ রোমারিও আনচেলত্তির কড়া সমালোচক। গার্দিওলা এটা জানেন। ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী স্ট্রাইকারকে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি জানি, আপনি কার্লোর সমালোচনা করেন। আপনি যখন খেলতেন, কখনো হারতে চাইতেন না। কোচ হিসাবে আমিও সব ম্যাচ জিততে চাই।’ গার্দিওলা যোগ করেন, ‘ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনারা যত ম্যাচ জিতেছেন, তার চেয়ে হেরেছেন বেশি। জেতাটা মোটেও সহজ নয়।’
