|
ফলো করুন |
|
|---|---|
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসের পর মাঠের ধারে সানগ্লাস পরে বসে আছেন মোহাম্মদ সিরাজ। টিভি ক্যামেরায় ভারতীয় পেসারের মুখের অভিব্যক্তি ধরা পড়ে। দেখে মনে হচ্ছিল, তিনি হতাশ। সাবেক ভারতীয় স্পিনার সেটি দেখে প্রশ্ন তোলেন, কালো চশমার আড়ালে সিরাজ কি কাঁদছেন? ১১ ম্যাচে যার ঝুলিতে ৪৩ উইকেট, সেই সিরাজকে গৌতম গম্ভীরের ভারত নিউজিল্যান্ড সফরে টানা দ্বিতীয় টেস্টে খেলায়নি। অথচ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে সিরাজ ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। কার্তিকের মতো আজিঙ্কা রাহানেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘সিরাজ কাঁদছে।’
সিরাজকে ছাড়া ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে খেলতে নামা ভারত প্রথমদিনই বেশ ভুগেছে। দিনশেষে নিউজিল্যান্ড ২৪৬/৫। লাথাম ৫৯। ব্লান্ডেল ৫৩*। বুমরা উইকেটশূন্য। এ নিয়ে ২৩২ বলে উইকেটশূন্য রইলেন এই ভারতীয় পেসার। ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস ২০ ওভারের বেশি ব্যাট করে শেষ করেন প্রথমদিন। যোগ করেন ৬২ রান। এর মধ্যে ব্লান্ডেল হাফ সেঞ্চুরি তুলে নেন নিজের ৫০তম টেস্টে।
