Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ ‘এ’ দলের বিদায়

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শাহাদাতের দুর্দান্ত সেঞ্চুরি বিফলে গেল। এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে হেরে বিদায় নিল বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় দিবা-রাত্রির সেমিতে পাকিস্তান ‘এ’ দল ২৮ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে অপরাজিত দল হিসাবে ফাইনালে চলে গেল। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা ‘এ’ দল। এ নিয়ে পঞ্চমবার পাকিস্তান ‘এ’ দল এই টুর্নামেন্টের ফাইনালে খেলবে।

শাহজেব খান (৫০) ও ম্যাচসেরা হাসান নওয়াজের (৬২) ফিফটি এবং আবদুল সামাদ (৩৩ বলে ৪৪) ও ফরহান ইউসুফের (৩৯ বলে ৪৬*) ব্যাটিংয়ে পাকিস্তান ‘এ’ দল ৪৫.২ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের ২৩২/৮ টপকে জয়ী হয়। রিপন মন্ডল ও রকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

এর আগে প্রথম পাঁচ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল। ১৫ রানে দুই উইকেট হারানোর পর ধাক্কাটা সামাল দেন তিনে ব্যাট করতে নামা শাহাদাত হোসেন। তার অসাধারণ অপরাজিত সেঞ্চুরি শেষ পর্যন্ত সাইফ হাসানদের পুরো ৫০ ওভারে ২৩২ রানে পৌঁছে দেয়। উইকেট হারায় আটটি।

শহিদুল ইসলামের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন ১১৮ বলে অপরাজিত ১০৩ রান করা শাহাদাত। তার ইনিংসে সাতটি চার ও তিনটি ছয়। ৭৮ বলে ৪২ রান আসে মাহিদুলের ব্যাট থেকে। সুফিয়ান মোকিম তিনটি এবং আলী রাজা ও হাসান নওয়াজ দুটি করে উইকেট নেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশ ‘এ’ দলের বিদায়

বাংলাদেশ ‘এ’ দলের বিদায়

নাহিদ রানার ডেঙ্গুজ্বর

নাহিদ রানার ডেঙ্গুজ্বর

ফিরেই হারল আবাহনী ও মোহামেডান

ফিরেই হারল আবাহনী ও মোহামেডান

সিরাজ কাঁদছেন!

সিরাজ কাঁদছেন!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম