ফিরেই হারল আবাহনী ও মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
৩৪ দিন পর ফেরা বাংলাদেশ ফুটবল লিগ শুক্রবার দেখল দুই সমর্থকধন্য দলের হার। ছুটির দিনে গাজীপুরে হেরেছে ঢাকা আবাহনী। আর মুন্সীগঞ্জে একই ভাগ্য বরণ করেছে মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জয়ের দিন ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ। দিনের শেষ ম্যাচে কিংস ২-১ গোলে হারায় ফর্টিসকে। এই জয়ে কিংস উঠে এলো দুইয়ে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে পুলিশ এফসি। জয়ী দলের রাসুল বা, জুনিয়র স্যাম ও শাফিক কুচি গোল করেন। আবাহনীর দুই গোলদাতা ইমতিয়াজ ও মাইকেল বাবাতুন্ডে। লিগে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পুলিশ এফসি। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আবাহনী। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ১-২ গোলে হেরেছে রহমতগঞ্জের কাছে। ম্যাচের ছয় মিনিটে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় পুরান ঢাকার ডালপট্টির ক্লাব। ৪৯ মিনিটে ইব্রাহিম সেনে ও ৬১ মিনিটে প্রিন্স ওউসু আনসাহ গোল দুটি করেন রহমতগঞ্জের হয়ে। হেরে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান নেমে গেছে তৃতীয় স্থানে। ছয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পাঁচে রহমতগঞ্জ। এদিকে চাঁদপুর জেলা স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স ২-২ গোলে ড্র হয়। ২৪ অক্টোবর লিগে পঞ্চম রাউন্ডের ম্যাচ হয়েছিল।
