Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

আইসিইউতে কীভাবে চিকিৎসা দেওয়া হয়

Advertisement

Icon

ডা. মাহফুজ আহমেদ চৌধুরী

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইসিইউতে কীভাবে চিকিৎসা দেওয়া হয়

Advertisement

‘আপনার রোগীর অবস্থা সংকটাপন্ন, ওনাকে বাঁচাতে এখনই আইসিইউতে স্থানান্তর করতে হবে’-কথাগুলো একজন চিকিৎসকের কাছ থেকে শোনার পর আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) হচ্ছে একটি হাসপাতালের বিশেষ বিভাগ, যেখানে জীবন-সংকটাপন্ন রোগীদের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ও মনিটরিং করা হয়। এটি শুধু চিকিৎসকের একার জায়গা নয়, এটি একটি বহু বিশেষজ্ঞ দলের (মাল্টিডিসিপ্লিনারি টিম) সমন্বিত প্রচেষ্টা। এ দলে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, শ্বাস-প্রশ্বাস থেরাপিস্ট, ফার্মাসিস্ট, পুষ্টিবিদ এবং প্রশাসনিক ব্যক্তিরা সবাই অন্তর্ভুক্ত, যাদের সামগ্রিক দলগত কাজ হলো আইসিইউ।

* প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবস্থাপনা

আইসিইউ অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর। এখানে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

▶ মনিটরিং ডিভাইস : হার্ট রেট, ব্লাড প্রেসার, অক্সিজেন লেভেল পরিমাপ করে।

▶ ভেন্টিলেটর : শ্বাস-প্রশ্বাসে সহায়তা করে।

▶ ইনফিউশন পাম্প : নির্দিষ্ট হারে ওষুধ প্রদান করে।

▶ ডায়ালিসিস মেশিন : কিডনি বিকল রোগীদের জন্য।

* সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (ইনফেকশন কন্ট্রোল)

আইসিইউতে রোগসংক্রমণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কারণ, এখানের রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

▶ হ্যান্ড হাইজিন (সাবান-পানি বা স্যানিটাইজার) মেনে চলতে হয়।

▶ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) ব্যবহার করতে হয়।

▶ আইসোলেশন প্রোটোকল মানতে হয়।

▶ পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়।

* রোগী সম্পর্কিত কার্যকর তথ্য আদান-প্রদান

▶ টিম কমিউনিকেশন : চিকিৎসা দলের মধ্যে পরিষ্কার, গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত তথ্য আদান-প্রদান।

▶ পরিবারের সঙ্গে যোগাযোগ : নিয়মিত আপডেট, সঠিক তথ্য প্রদান, স্টাফরাই রোগীর পরিবারের সঙ্গে প্রাথমিক যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্বে থাকেন।

▶ আন্তঃবিভাগীয় যোগাযোগ : ল্যাব, ইমেজিং, ফার্মেসির সঙ্গে সমন্বয়।

* মানবিক ও মানসিক সহায়তা

আইসিইউ শুধু শারীরিক চিকিৎসা নয়, মানসিক সহায়তাও সমান গুরুত্বপূর্ণ।

▶ রোগীর মানসিক অবস্থা বিবেচনা (যদি সচেতন থাকেন)।

▶ পরিবারের জন্য মানসিক সমর্থন।

▶ চিকিৎসা দলের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা।

* প্রশাসনিক ও লজিস্টিক ব্যবস্থাপনা

▶ শয্যা ব্যবস্থাপনা ও বরাদ্দ করা।

▶ সরঞ্জাম ক্রয় ও রক্ষণাবেক্ষণ করা।

▶ স্টাফ শিডিউলিং ও ডিউটি রোস্টার করা।

▶ আইনগত ও নৈতিক দিকনির্দেশনা অনুসরণ করা।

▶ ডকুমেন্টেশন ও রেকর্ড কিপিং।

* রোগীর পরিবারের ভূমিকা ও দায়িত্ব

রোগীর পরিবারও সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আইসিইউ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে।

* সঠিক তথ্য প্রদান

▶ পূর্ববর্তী রোগের ইতিহাস ও চিকিৎসা ইতিহাস প্রদান।

▶ অ্যালার্জি ও ওষুধের তথ্য প্রদান।

▶ ব্যক্তিগত প্রেফারেন্স (ধর্মীয়, সাংস্কৃতিক) প্রদান।

* সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ

▶ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে জানা।

▶ জীবনের শেষ পর্যায়ে সিদ্ধান্ত (এন্ড-অফ-লাইফ কেয়ার) গ্রহণ।

▶ লিখিত অনুমতি অথবা প্রত্যাখ্যানপত্র প্রদান।

* সহায়ক ভূমিকা

▶ নির্ধারিত সময়ে পরিদর্শন করা।

▶ চিকিৎসা দলের নির্দেশনা মানা।

▶ অর্থনৈতিক ব্যবস্থাপনা করা।

* চ্যালেঞ্জ

▶ সংবেদনশীল তথ্য নিয়ে কাজ : রোগীর গোপনীয়তা রক্ষা করা।

▶ মানসিক চাপ মোকাবিলা করা : ক্রাইসিস বা ইমারজেন্সি ম্যানেজমেন্ট দক্ষতা।

▶ টিম পরিচালনা করা : বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কাজ করা।

▶ প্রযুক্তির সঙ্গে অভ্যস্ততা : নতুন যন্ত্রপাতি সম্পর্কে শেখা।

* সমাধানের উপায়

▶ নিয়মিত ট্রেইনিং ও ওয়ার্কশপ।

▶ ক্লিয়ার নিয়মনীতি ও গাইডলাইন।

▶ সাপোর্ট সিস্টেম তৈরি।

▶ ওপেন কমিউনিকেশন কালচার।

* আইসিইউতে অন্য পেশাজীবীদের গুরুত্ব

আইসিইউ শুধু ডাক্তার-নার্সের জায়গা নয়, এখানে বিভিন্ন পেশার মানুষরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

▶ হাসপাতাল প্রশাসক : সম্পদ ব্যবস্থাপনা।

▶ মেডিকেল রেকর্ড বিশেষজ্ঞ : ডকুমেন্টেশন।

▶ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার : যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ।

▶ কাউন্সেলর : মানসিক সহায়তা।

▶ পরিচ্ছন্নতা কর্মী : ইনফেকশন কন্ট্রোল।

আইসিইউ ব্যবস্থাপনা একটি জটিল, বহুমুখী প্রক্রিয়া যেখানে চিকিৎসাগত জ্ঞানের পাশাপাশি প্রশাসনিক, মানবিক ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় প্রয়োজন। এটি শুধু চিকিৎসা ও প্রযুক্তির বিষয় নয়, বরং মানুষের যত্ন, সহমর্মিতা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জীবন রক্ষার এক অসাধারণ পথযাত্রা। আইসিইউ-এর সাফল্য নির্ভর করে সঠিক জ্ঞান, সংবেদনশীলতা এবং টিমওয়ার্কের মাধ্যমে। এ উপলব্ধিই আইসিইউ ব্যবস্থাপনাকে করে তোলে আরও কার্যকর ও মানবিক।

লেখক : অ্যাসোসিয়েট কনসালটেন্ট, মেডিকেল আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও চার শিশুর মৃত্যু ছড়িয়ে পড়েছে হাম

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল আরও চার শিশুর মৃত্যু ছড়িয়ে পড়েছে হাম

বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ

বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ বেড দ্রুত চালুর নির্দেশ

মধ্যরাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস

মধ্যরাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস

সিসিইউ, আইসিইউ, ভেন্টিলেশন— কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয়?

সিসিইউ, আইসিইউ, ভেন্টিলেশন— কোন পরিস্থিতিতে রোগীকে কোথায় নেওয়া হয়?

অ্যান্টিবায়োটিক ব্যবহারে শীর্ষে ঢাকা

অ্যান্টিবায়োটিক ব্যবহারে শীর্ষে ঢাকা

আরও পড়ুন

নারীর ভার্জিনিটি পরীক্ষা হাইমেন কি সত্যিই সতীত্বের প্রমাণ

হাইমেন কি সত্যিই সতীত্বের প্রমাণ

মাথাব্যথার আধুনিক চিকিৎসা

মাথাব্যথার আধুনিক চিকিৎসা

স্কিন কেয়ার নাকি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট-কখন কোনটি করবেন

স্কিন কেয়ার নাকি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট-কখন কোনটি করবেন

মুখ শুকিয়ে গেলে করণীয়

মুখ শুকিয়ে গেলে করণীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম