হেলথ টিপস
Advertisement
সুস্থ থাকুন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হৃদরোগের ঝুঁকি এড়াতে ডেঙ্গু চলাকালীন এবং পরবর্তী সময়ে এই নিয়মগুলো মেনে চলুন-
* তরল খাবার ও সঠিক হাইড্রেশন : শরীরে পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত তরল ও ডাবের পানি পান করুন।
* সম্পূর্ণ শারীরিক বিশ্রাম : ডেঙ্গু আক্রান্ত অবস্থায় এবং জ্বর ভালো হওয়ার পর অন্তত ১-২ সপ্তাহ কোনো ভারী কাজ বা ব্যায়াম করবেন না। হার্টের পেশিকে পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ দিতে সম্পূর্ণ বেড রেস্টে থাকুন।
* ওষুধের বিষয়ে সতর্কতা : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ খাবেন না। এগুলো রক্তক্ষরণের ঝুঁকি এবং হার্টের জটিলতা বহুগুণ বাড়িয়ে দেয়।
* নিয়মিত রক্তচাপ পরীক্ষা : দিনে অন্তত ২-৩ বার রক্তচাপ ও পালস রেট মেপে নোট রাখুন। রক্তচাপ হঠাৎ কমে গেলে বা পালস অতিরিক্ত ওঠানামা করলে দ্রুত হাসপাতালে ভর্তি হন।
