Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

খাদ্য আঁশ ও কোলন ক্যানসার

Icon

আখতারুন নাহার আলো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

১৯৭০ সালে ব্রিটিশ চিকিৎসক ডেনিস বারকিট লক্ষ্য করে দেখেন, উচ্চ আঁশযুক্ত খাবার হজমক্রিয়ার উপর কাজ করে অসুখের মাত্রা কমিয়ে দেয়। যেসব দেশে খাবারে আঁশ গ্রহণের প্রচলন রয়েছে সেখানে কোলন ক্যানসারের হার কম। আর যেসব দেশে জান্তব প্রোটিন খাওয়ার চল বেশি সেখানে কোলন ক্যানসারের হারও বেশি।

আমাদের শরীর আঁশ হজম করতে পারে না। এ কারণে দ্রুত এটা অন্ত্রের মাধ্যমে শরীরের বাইরে বের হয়ে যায়। সেইসঙ্গে ক্যানসারের উৎসও বের করে দেয়। খাবারের আঁশ হজমক্রিয়ায় পানি শোষণ করে। এ জন্য লাল আটার রুটি খেলে পর্যাপ্ত পানি পান করা উচিত। এদিকে অন্ত্রে পিত্তরসের ক্ষরণ হয় চর্বি হজম করার জন্য। আবার অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া এ অ্যাসিডকে পরিণত করতে পারে ক্ষতিকর রাসায়নিকে যা ক্যানসারকে বাড়িয়ে দেয়। তবে আঁশ এসব ক্ষতিকর অ্যাসিডের সঙ্গে মিলে খুব তাড়াতাড়ি এগুলো অন্ত্র থেকে বের করে দেয়। আঁশযুক্ত খাবার কোলন ছাড়াও অন্য অনেক রকমের ক্যানসার থেকে বাঁচায়। পরীক্ষায় দেখা গেছে উচ্চ আঁশ ইস্ট্রোজেনের মাত্রায় প্রভাব ফেলে। ইস্ট্রোজেন সাধারণত পাকস্থলীতে ক্ষরিত হয়। যদি আঁশযুক্ত খাবার না খাওয়া হয়, তাহলে অন্ত্র ইস্ট্রোজেন শুষে নেয়। আর রক্তে অতিমাত্রায় ইস্ট্রোজেন থাকলে তা ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়।

দানাশস্য, সীম, বরবটি, ডাল, মটর, মটরশুঁটি, ফল, ভুসিযুক্ত আটা, লাল চাল, সয়াবিন, টমেটো, তরমুজ, গাজর, বিভিন্ন ধরনের শাক ও সবজিতে প্রচুর আঁশ আছে। স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো খেলে সহজেই আঁশ পাওয়া যাবে। বাঁধাকপি, ব্রকলি, শালগম, ফুলকপিতে শুধু চর্বি যে কম, তা নয়, এগুলোতে ক্যানসার প্রতিরোধকারী উপাদান বিদ্যমান। এতে আছে ক্যারোটিনয়েডস। যার জন্য সবজির রং হয় গাঢ়। এটি ক্যানসার থেকে বাঁচায়। দেখা যায় গাঢ় সবুজ ও হলুদ সবজিতে থাকে ক্যারোটিনয়েডস। এক গবেষণায় জানা যায়, নিরামিষভোজীদের ৫০ শতাংশের ক্যানসার কম হয়। কারণ তাদের খাবারে উচ্চ আঁশ ও কম চর্বির খাবার থাকে। জান্তব চর্বি একেবারেই থাকে না। তাদের খাবারে থাকে ফল, সবজি ও দানাশস্য। যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। তারা পর্যাপ্ত পরিমাণে বিটাক্যারোটিন, ভিটামিন ‘সি’ গ্রহণ করে থাকে। জার্মান রিসার্চে দেখা যায়, আমিষ ভোজীদের চেয়ে নিরামিষভোজীদের ন্যাচারাল কিলার সেল অ্যাক্টিভিটির মাত্রা দ্বিগুণ থাকে। ন্যাচরাল কিলার সেল হলো এক ধরনের বিশেষ হোয়াইট ব্লাডসেল যা ক্যানসার সেলের কার্যকারিতা নষ্ট করে দেয়।

বহু সমীক্ষার পর দেখা গেছে, খাদ্যের আঁশ দেহে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। পাকস্থলীতে বেশিক্ষণ অবস্থান করে বলে ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখে। কোলেস্টেরল, ট্রাইগ্লাইসেরাইড ও রক্তচাপ কমায়। এছাড়া কোষ্ঠকাঠিন্য, পাইলস, কোলন ও রেকটামের ক্যানসার, হৃদরোগ, পিত্ত পাথুরী, দন্তক্ষয় ইত্যাদির প্রতিষেধক হিসাবে কাজ করে। উচ্চ আঁশযুক্ত খাবার সস্তা ও পুষ্টিকর। বিশেষজ্ঞদের অভিমত হলো-দৈনিক ৩০-৪০ গ্রাম আঁশযুক্ত খাবার খাওয়া উচিত।

লেখক : চিফ নিউট্রিশন অফিসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী ও অ্যাডভান্স হাসপাতাল, ঢাকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কম ভাত খেয়েও রক্তে শর্করা বেশি : কী করবেন

কম ভাত খেয়েও রক্তে শর্করা বেশি : কী করবেন

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস এবিসি নিয়ন্ত্রণেই মিলবে ডায়াবেটিসের জটিলতা থেকে মুক্তি

এবিসি নিয়ন্ত্রণেই মিলবে ডায়াবেটিসের জটিলতা থেকে মুক্তি

মেনোপজ : নারীর জীবনের স্বাভাবিক পরিবর্তন

মেনোপজ : নারীর জীবনের স্বাভাবিক পরিবর্তন

খাদ্য আঁশ ও কোলন ক্যানসার

খাদ্য আঁশ ও কোলন ক্যানসার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম