নারী সংবাদ
স্তন ক্যানসার সচেতনতায় নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
Advertisement
সুরঞ্জনা ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষ্যে বিশেষ ‘পিঙ্ক ডে’ উদযাপন করেছে দারাজ বাংলাদেশের নারী কর্মীদের প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’। স্তন ক্যানসারে আক্রান্ত সবার প্রতি সংহতি প্রকাশ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরতে প্রতিষ্ঠানটির কর্মীরা গোলাপি পোশাক পরিধান করে সচেতনতামূলক এ কার্যক্রমে অংশ নেন। নারীর সুস্বাস্থ্য নিশ্চিতের ধারাবাহিকতায় নারী কর্মীদের পাশাপাশি পুরুষ সহকর্মীরাও এতে অংশ নেন; যা স্পষ্ট বার্তা দেয় যে, স্তন ক্যানসার সচেতনতা শুধু নারীদের নয়, বরং সবার একটি যৌথ দায়িত্ব এবং কার্যকর পরিবর্তনের জন্য সামগ্রিক অংশগ্রহণ অপরিহার্য। ‘পিঙ্ক ডে’ ও ‘ডি-উইমেন’-এর নানামুখী উদ্যোগের মাধ্যমে দারাজ বাংলাদেশ এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে নারী শুধু ক্যারিয়ারেই এগিয়ে যাবেন না, বরং তাদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্যও সমান গুরুত্ব পাবে।
