স্থানীয় নারী উদ্যোক্তাদের ডিজিটাল সেবা ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ
Advertisement
রেজওয়ানা লামিয়া
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বাইরের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এসএসএলকমার্সের সহযোগিতায় পরিচালিত সর্বাত্মক ই-কমার্স সক্ষমতা প্ল্যাটফর্ম জেডকমার্স রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে সারা দেশে ৩ লাখেরও বেশি ফেসবুকভিত্তিক ও অনলাইন ব্যবসা সক্রিয় রয়েছে। এর আনুমানিক ৫০ শতাংশ নারীদের দ্বারা পরিচালিত অথবা নারীদের যৌথ মালিকানাধীন। শহর ও জেলার বিভিন্ন অঞ্চলে নারী উদ্যোক্তারা কাঠামোগত ও সরবরাহসংক্রান্ত নানা চ্যালেঞ্জের মধ্যেও নিজেদের উদ্যোগে এগিয়ে যাচ্ছেন, জীবিকা গড়ে তুলছেন এবং নিজেদের উন্নয়নে ভূমিকা রাখছেন।
প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য যাত্রা শুরু করেছে জেডকমার্স। যাতে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসার মালিকরা কোনো কোডিং বা প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই সম্পূর্ণ কার্যকর অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করতে পারেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবসায়ীরা পণ্যের তালিকা প্রদর্শন, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা, নিজস্ব স্টোরের লিংক শেয়ার এবং এসএসএলকমার্সের বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন।
এ অংশীদারত্বের মাধ্যমে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাতিষ্ঠানিক পরিসর এবং এসএসএলকমার্সের প্রযুক্তিগত সক্ষমতাকে একত্রিত করে চেম্বারের ৪০০ সদস্যকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা জানিয়েছে, এর মাধ্যমে উদ্যোক্তারা পেশাদার ডিজিটাল স্টোর ও সহজ ব্যবস্থাপনা সরঞ্জাম পাবেন, যা স্থানীয় ব্যবসা থেকে ভৌগোলিক সীমারেখার বাইরে সম্প্রসারণে সহায়তা করবে এবং স্থানীয় নারী ব্যবসায়ীদের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করবে।
উদ্যোগটি সম্পর্কে এসএসএলকমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাইয়ান এস. ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের প্রমাণিত সক্ষমতা এবং আধুনিক উদ্ভাবনকে আমরা জেডকমার্সের মতো ব্যবসাবান্ধব সমাধানে রূপ দিয়েছি। এ যাত্রায় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে অংশীদার হিসাবে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’
রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন বলেন, ‘আমাদের অনেক নারী উদ্যোক্তা শুধু নিজেদের দৃঢ়তা ও প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা গড়ে তুলেছেন, কিন্তু নিজেদের তাৎক্ষণিক বাজারের বাইরে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম তাদের ছিল না। এ উদ্যোগের মাধ্যমে তারা একটি পেশাদার স্টোর, নিরাপদ পেমেন্ট এবং সারা দেশে বিক্রি করার আত্মবিশ্বাস পাবেন। রাজশাহীর নারীদের জন্য এ সুযোগ নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।’
