Logo
Logo
×

Advertisement

সুরঞ্জনা

সচলায়তন

বয়স বাড়ুক, টিকে থাকুক সৌন্দর্য ও আত্মবিশ্বাস

Advertisement

Icon

সাদিয়া আহমেদ

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কেস স্টাডি ১ : শোভা, বয়স ৪১। সাংসারিক বিভিন্ন কাজের চাপে সে ইদানীং ক্লান্ত। নিজের যত্নের জন্য সময় বের করা তার জন্য এখন সবচেয়ে কঠিন কাজ। শুধু মনে হয় বুড়ি হয়ে গেলাম, কী আছে আর জীবনে। কিন্তু শোভার খুব ইচ্ছা করে সেই ইউনিভার্সিটি লাইফের মতো আবারও আধুনিক বেশে টক টক করে ঘুরে বেড়াতে। কেস স্টাডি ২ : জীবনের ব্যস্ততায় হিমশিম খাওয়া তুলি এখন ভুলেই গেছে, দিন শেষে নিজের ত্বকের, চুলের যত্ন নিতে হয়। একদিকে চাকরির প্রোমোশনের চিন্তা অন্যদেকে সংসার। কখনো কি সময় মিলবে মেনিকিউর, পেডিকিউরের জন্য একটু পার্লারে যাওয়ার? নাকি মেনে নিতে হবে অযত্ন অবহেলায় এ বুড়িয়ে যাওয়াকে?

কেস স্টাডি ৩ : চল্লিশ পার হতে না হতেই চুল-ত্বক সব রুক্ষ হয়ে যাওয়ায় মিলির মেজাজ আরও রুক্ষ হয়ে গেল। আরও রাগ লাগে যখন স্বামী অভিমান করে বলে আগে তো কত সুন্দর ছিলে! এখন এ অবস্থা কেন? আত্মীয়স্বজনরা যখন বলে বসে, কী ব্যাপার, চেহারার এ অবস্থা কেন, বুড়ি হয়ে গেলে নাকি?

রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েদের তুলনা করেছেন সর্বংসহা ধরিত্রীর সঙ্গে। বিশেষ করে বিয়ের পর। মেয়েদের যে বয়সেই বিয়ে হোক না কেন, সব দায়িত্ব, দায়ভার আমরা আমাদের কাঁধে তুলে নিই। বয়স্কদের সেবা যত্ন, স্বামীর মন রক্ষা, শিশুদের দেখভাল-সবই ওই সংসারের স্ত্রীর কর্তব্য এবং একজন নারীর এটাই ভবিতব্য। এই হঠাৎ চাপে পড়ে সেই স্ত্রী বা নারী ভুলেই যান তার জীবনের কথা। তার ইচ্ছা-অনিচ্ছা, ভালোলাগা, তার স্বাস্থ্য, তার অভ্যাস, আগে কি ছিল, এখন কী হচ্ছে, কোথায় আছে তার নিজের জগৎ-চিরচেনা রাস্তাগুলো হয়ে যায় অচেনা। অনেকে ভুলেই যান, একসময়ের চুল কালার করে রিকশায় হুড ফেলে ইউনিভার্সিটির সব থেকে আকর্ষণীয় নারী ছিলেন তিনিই।

জীবনের টার্গেট পূরণ হোক বা না হোক, নিজের পছন্দ, অভ্যাসকে বলি দেওয়া যাবে না। বিসর্জন দেওয়া যাবে না নিজের কোমফোর্ট জোনকে। মনে রাখতে হবে নিজের স্বাস্থ্য, সৌন্দর্য হলো তার সব থেকে ভালো বন্ধু। বুড়িয়ে যাওয়া রোধে প্রধান যে পুষ্টি উপাদানগুলো খুব কাজে দেবে তা হলো পর্যাপ্ত প্রোটিন গ্রহণ। প্রতিদিন দুধ এক গ্লাস, ডিম একটি আর মাছে মিটবে চাহিদা। এ ছাড়া মাংসপেশি, হাড়, টিস্যু পুনর্গঠনের জন্যও প্রোটিন অপরিহার্য। স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগা-৩ মাছ, বাদাম, বিচিজাতীয় খাদ্য থেকে আসে। শস্যজাতীয় খাবার আমাদের শরীরে অভ্যন্তরীণ স্বাস্থ্য ভালো রাখে।

ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন, জিংক, বি ভিটামিন-এর চাহিদা মিটাবে কলা, কমলা, আপেল ও দেশীয় ফলমূলে।

পাশাপাশি অতিরিক্ত চিনি, প্রসেশড ফুড, স্মোকিং, অতিরিক্ত চিন্তা পরিহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন হালকা কিছু ব্যায়াম, ৮-১০ ঘণ্টা ঘুমের নিয়মিত অভ্যাস করতে হবে। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করে চলতে হবে। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব। তাই আজই ডায়েট লিস্ট তৈরি করুন, ভালোবাসুন নিজেকে। পাশাপাশি মনের স্বাস্থ্য ঠিক রাখতেও সঠিক খাদ্যাভ্যাস জরুরি। এ ছাড়া ইয়োগা, ঘুরে বেড়ানো, হাসিখুশি জীবনযাপন, প্রফুল্লতা, বয়সের ছাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই গুরুত্ব দিতে হবে এসব বিষয়কেও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কন্যা সন্তানের নিরাপত্তা ও রাষ্ট্রের দায়

কন্যা সন্তানের নিরাপত্তা ও রাষ্ট্রের দায়

যাই তবু এগিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ের অপেক্ষায় রেবেকা গ্রিনস্প্যান

ইতিহাসের নতুন অধ্যায়ের অপেক্ষায় রেবেকা গ্রিনস্প্যান

সচলায়তন বয়স বাড়ুক, টিকে থাকুক সৌন্দর্য ও আত্মবিশ্বাস

বয়স বাড়ুক, টিকে থাকুক সৌন্দর্য ও আত্মবিশ্বাস

প্রাসঙ্গিক সমাজ ও পারিবারিক ব্যবস্থায় নারী

সমাজ ও পারিবারিক ব্যবস্থায় নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম