কলম্বিয়ার নির্বাচনে এগিয়ে ট্রাম্পভক্ত এসপ্রিয়েলা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন কট্টর ডানপন্থি আইনজীবী ও ব্যবসায়ী আবেলার্দো ডি লা এসপ্রিয়েলা। রোববার অনুষ্ঠিত ভোটে তিনি মোট ভোটের ৪৩ দশমিক ৭ শতাংশ, অর্থাৎ এক কোটিরও বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সমর্থিত প্রার্থী, সিনেটর ও মানবাধিকারকর্মী ইভান সেপেদা পেয়েছেন ৪০ দশমিক ৯ শতাংশ বা প্রায় ৯৬ লাখ ভোট। কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে রানঅফ নির্বাচন। সোমবার যুক্তরাজ্যভিত্তিক ‘গার্ডিয়ান’ জানায়, সাম্প্রতিক জরিপগুলোতে ডি লা এসপ্রিয়েলার জনপ্রিয়তা দ্রুত বাড়ার ইঙ্গিত মিললেও অধিকাংশ জরিপে তিনি সেপেদার চেয়ে পিছিয়ে ছিলেন। তবে ভোটের ফলাফলে তিনি প্রত্যাশার চেয়েও ভালো ফল পেয়েছেন। বিশ্লেষকদের মতে, ডানপন্থি সিনেটর পালোমা ভ্যালেন্সিয়ার সমর্থকদের বড় অংশ শেষ মুহূর্তে ডি লা এসপ্রিয়েলার দিকে ঝুঁকে পড়ায় এই ফল এসেছে। ভ্যালেন্সিয়া মাত্র ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। নিজেকে ‘এল টাইগ্রে’ বা ‘বাঘ’ নামে পরিচয় দেওয়া ডি লা এসপ্রিয়েলা ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘এক কোটির বেশি কলম্বিয়ান আমার ওপর আস্থা রেখেছেন। আগামী ২১ দিনে আমরা দেশের ইতিহাস বদলে দেব।’ তবে ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
