Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

পুলিশের বন্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে নেহা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতে জেন-জি আন্দোলনের জনপ্রিয় মুখ অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি সেখানে পুলিশের জারি করা বন্ড সম্পাদনের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েছেন। নিজের আবেদনে নেহা বোরা উল্লেখ করেন, এসইএম-এর নোটিশটি আপাতদৃষ্টিতে অস্পষ্ট, তথ্যগতভাবে ভুল ও এটি সংবিধানের ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি।

হিন্দুস্তান টাইমস জানায়, আইসা নেত্রী নেহা বোরা সোমবার দিল্লি হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন। এতে তিনি পুলিশের একটি নোটিশকে চ্যালেঞ্জ জানান, যেখানে তাকে একটি ‘ফ্ল্যাগ মার্চ’-এ অংশগ্রহণের পর ‘তদন্ত চলাকালে শান্তি বজায় রাখার’ শর্তে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং একজন জামিনদার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ‘স্পেশাল অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’ হিসাবে দায়িত্ব পালন করা নয়াদিল্লি জেলা পুলিশের এক কর্মকর্তা তাকে সোমবার হাজির হয়ে বন্ড সম্পাদনের নির্দেশ দিয়েছিলেন। ১৭ অক্টোবর এ আদেশটি জারি করা হয়। ওইদিন তিনি ভারতের পতাকা মিছিলে শরিক হয়ে আটক হওয়ার পর মুক্তি পান।

এ নোটিশে তার কাছ থেকে বন্ড নেওয়ার পেছনে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে-১৬ অক্টোবর মান্ডি হাউজে কথিত স্লোগান দেওয়া; ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যন্তরমন্তরে বারবার বিক্ষোভ প্রদর্শন ও ১৬ অক্টোবর কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অন্যদের উসকানি দেওয়ার অভিযোগ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বিক্ষোভ নাড়িয়ে দিয়েছে মোদির মসনদ

বিক্ষোভ নাড়িয়ে দিয়েছে মোদির মসনদ

ফিলিস্তিনের গাজা যেখানে হাসপাতালে চিকিৎসা হয় না

যেখানে হাসপাতালে চিকিৎসা হয় না

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ

পুলিশের বন্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে নেহা

পুলিশের বন্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে নেহা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম