Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

চোখ হারাতে পারেন ইরশাদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নয়াদিল্লিতে ‘সংসদ চলো’ মার্চে পুলিশের অভিযানে গুরুতর আহত ২৫ বছর বয়সি শেখ ইরশাদ মানসুরির শরীরে পেলেটসদৃশ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, মঙ্গলবার লেডি হার্ডিঞ্জ হাসপাতালে তার তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পেলেট গান অথবা এ ধরনের কোনো অস্ত্রের আঘাতের শিকার হয়েছেন। ইরশাদের বন্ধু জানান, চিকিৎসকরা বলেছেন, এসব ক্ষতের মধ্যে দুটি বিশেষভাবে গুরুতর ছিল। একটি চোখের নিচে ও অন্যটি গলায়। দ্য ওয়্যারের উপস্থিতিতে হাসপাতালের কর্মীরা তার বন্ধুকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন, যেখানে উল্লেখ ছিল যে অস্ত্রোপচারের সময় ইরশাদ তার দৃষ্টিশক্তি হারাতে পারেন এবং সে ক্ষেত্রে চিকিৎসকরা দায়ী থাকবেন না। ইরশাদ ও তার বন্ধুর দাবি, আহত হওয়ার সময় তারা কনট প্লেস এলাকার কাছে ছিলেন। তাদের ভাষ্য, ৪০ থেকে ৫০ মিটার দূর থেকে র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) এক সদস্য ওই অস্ত্র ব্যবহার করেছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ভয়ংকর রূপে ফিরছে যুদ্ধ

মধ্যপ্রাচ্যে ভয়ংকর রূপে ফিরছে যুদ্ধ

ভারতের অগ্নিকন্যা নেহা বোরা

ভারতের অগ্নিকন্যা নেহা বোরা

দেশে দেশে বিক্ষোভের ঢেউ

দেশে দেশে বিক্ষোভের ঢেউ

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম