Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

যুদ্ধ রূপ নিচ্ছে অর্থনৈতিক লড়াইয়ে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইরানের সঙ্গে গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল একটি বৃহত্তর সমঝোতায় পৌঁছানো। এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো এবং দেশটির পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। এ পুরো প্রক্রিয়াটি ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সোমবার সে সময়সীমা শেষ হচ্ছে। কার্যত চুক্তিটি আগেই পরিত্যক্ত হয়েছে। এখন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ইচ্ছাশক্তি ও অর্থনৈতিক সহনশীলতার এমন এক লড়াইয়ে পরিণত, যার কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না।

রোববার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। এতে বলা হয়, জুলাইয়ের শেষ দিক থেকে ইরানে যুক্তরাষ্ট্রের কোনো হামলার খবর প্রকাশ্যে আসেনি। তবুও, এই সমঝোতা প্রচেষ্টার ব্যর্থতা এটিই স্পষ্ট করে-ইসরাইলের সঙ্গে মিলে ফেব্রুয়ারিতে শুরু করা যুদ্ধ অবসানে ট্রাম্প কতটা হিমশিম খাচ্ছেন। পাশাপাশি, জুন মাসের চুক্তির লক্ষ্যগুলোর মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ট্রাম্প কতটা পিছিয়ে আছেন, সেটাও এতে ফুটে উঠেছে।

যুদ্ধ শুরুর পর থেকেই ইরান এ গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ দিয়ে তেল ও গ্যাস পরিবহণ বন্ধ করে রেখেছে। তেহরানের সঙ্গে আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুজন মার্কিন কর্মকর্তা জানান, হোয়াইট হাউজের ভেতরের লোকজন ভালোভাবেই জানেন-সোমবারের সময়সীমা পেরিয়ে যাবে এবং এ সংঘাত মূলত একটি অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। বর্তমান কৌশলটি ইরানের পারমাণবিক উচ্চাকাক্সক্ষা পরিত্যাগে বাধ্য করার লক্ষ্যে অতীতে যুক্তরাষ্ট্রের নেওয়া ইরানকে বিচ্ছিন্ন করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। সেই নীতির ফলাফল ছিল মিশ্র। অনেক বিশ্লেষকই সন্দিহান যে, কেবল কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগ করলেই ইরান তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবে কি না। বস্তুত, ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। তার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত সপ্তাহে বলেন, তিনি এমন সব আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন, যার নজির আগে কখনো দেখা যায়নি।

পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দিনে-দুপুরে আকস্মিক হামলা করে বসে যুক্তরাষ্ট্র-ইসরাইল। পরিবারের চার সদস্যসহ হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ নেতা। মিনাবে একটি স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালালে নিহত হয় ১৬৮ শিশু। এর জবাবে পালটা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এতে নজিরবিহীন ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। দেশটির রাডার সিস্টেম, মজুত বিস্ফোরকসহ সামরিক সরঞ্জাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সে সঙ্গে বন্ধ করে দেয় হরমুজ। পরে গত জুনে দুই মাসের একটি সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র। কয়েকদিন যেতে না যেতেই হরমুজ খোলার নামে তারা আবার ইরানে হামলা শুরু করে। টানা ১৪ দিন হামলার পর নিজ থেকেই হামলা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।

জুন মাসের সমঝোতা স্মারকটিকে ইরানের জন্য একটি বড় সুযোগ বা ‘বুন’ হিসাবে দেখা হয়েছিল। কারণ এর মাধ্যমে দেশটি অত্যন্ত প্রয়োজনীয় নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল। পাশাপাশি পরমাণু সমৃদ্ধকরণের মতো কঠিন বিষয়ে ছাড় দেওয়ার আলোচনা পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা হয়। তবে ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের ইরানবিষয়ক বিশেষজ্ঞ নেট সোয়ানসনের মতে, ইরানের নেতারা চুক্তির মাধ্যমে অর্জিত সুবিধাগুলো সুসংহত করার পরিবর্তে সংঘাত আরও বাড়িয়ে তোলার পথই বেছে নিয়েছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারত-পাকিস্তান সম্পর্কে বরফ গলছে

ভারত-পাকিস্তান সম্পর্কে বরফ গলছে

সরকার গঠনে আরেকধাপ এগোলেন আইজেনকোট

সরকার গঠনে আরেকধাপ এগোলেন আইজেনকোট

মিস ইউনিভার্সের মুকুট বিবাহিতা বারেটোর

মিস ইউনিভার্সের মুকুট বিবাহিতা বারেটোর

সৌদিতে একাধিক ড্রোন হামলা

সৌদিতে একাধিক ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম