Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

সরকার গঠনে আরেকধাপ এগোলেন আইজেনকোট

সময় ডিসেম্বর পর্যন্ত; ব্যর্থ হলে ফের ভোট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসরাইলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গ্যাদি আইজেনকোট। নির্বাচনের পর প্রথমবারের মতো জোটসঙ্গী পেয়েছেন তিনি। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল আওয়ার হোম পার্টির সঙ্গে জোট গঠনে সমঝোতায় পৌঁছেছে। এ পদক্ষেপ আইজেনকোটের সরকার গঠনের আলোচনায় নতুন গতি এনেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো অন্য দলগুলোর সমর্থন প্রয়োজন আইজেনকোটের। খবর আল জাজিরার।

মঙ্গলবার লিবারম্যানের সঙ্গে বৈঠকের পর জোট গঠনের ঘোষণা দেয় ইয়াশার পার্টি। আওয়ার হোম পার্টির নেতৃত্বে রয়েছেন আভিগদর লিবারম্যান। একসময় নেতানিয়াহুর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন লিবারম্যান। তবে পরে তিনি নেতানিয়াহুর কড়া সমালোচকে পরিণত হন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি কোনো দলই। ফলে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই ইসরাইলের পার্লামেন্ট নেসেটের কার্যক্রম শুরু হয়। নির্বাচনের পর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে। তার মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি এবং লিবারম্যানসহ সম্ভাব্য জোটসঙ্গীদের আসন সংখ্যা ৪৮টি। তবে ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সুযোগও রয়েছে তাদের। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে এসব দলও আইজেনকোটের অবস্থানের সঙ্গে একমত।

৭ অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের উদ্যোগ : ইসরাইলে হামাসের ৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিল দ্রুত সংসদে উত্থাপনের অনুমোদন দিয়েছে নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটি। মঙ্গলবার ভোটাভুটিতে বিলটির পক্ষে ১৩ ও বিপক্ষে ৯টি ভোট পড়ে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারত-পাকিস্তান সম্পর্কে বরফ গলছে

ভারত-পাকিস্তান সম্পর্কে বরফ গলছে

সরকার গঠনে আরেকধাপ এগোলেন আইজেনকোট

সরকার গঠনে আরেকধাপ এগোলেন আইজেনকোট

মিস ইউনিভার্সের মুকুট বিবাহিতা বারেটোর

মিস ইউনিভার্সের মুকুট বিবাহিতা বারেটোর

সৌদিতে একাধিক ড্রোন হামলা

সৌদিতে একাধিক ড্রোন হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম