Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

রয়টার্সের প্রতিবেদন

দেশে অজনপ্রিয়, বিশ্বমঞ্চেও কমছে ট্রাম্পের প্রভাব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদে জোরালো ভাষণ থেকে শুরু করে হোয়াইট হাউজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে নিজের প্রভাব ও শক্তি আবারও জানান দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একের পর এক কূটনৈতিক তৎপরতার পরও ঘরে-বাইরে নানা সংকটে থাকা প্রেসিডেন্টের অবস্থান খুব একটা শক্তিশালী হয়ে ওঠেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধের অচলাবস্থা, মিত্রদের অনাগ্রহ এবং চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির কার্যকারিতা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির এ পর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ।

প্রায় সাত মাস ধরে চলা এ সংঘাত যুক্তরাষ্ট্রের জ্বালানির বাজারে চাপ সৃষ্টি করেছে। এতে দেশটিতে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। একই সময়ে অবনতি হচ্ছে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে চীনের সঙ্গে প্রতিযোগিতাও আরও তীব্র হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদানি তোষণে আসামে মুসলিম উচ্ছেদ

আদানি তোষণে আসামে মুসলিম উচ্ছেদ

ইসরাইলি নৃশংসতা অব্যাহত গাজায় ধ্বংসস্তূপ ৬ কোটি টন

গাজায় ধ্বংসস্তূপ ৬ কোটি টন

রয়টার্সের প্রতিবেদন দেশে অজনপ্রিয়, বিশ্বমঞ্চেও কমছে ট্রাম্পের প্রভাব

দেশে অজনপ্রিয়, বিশ্বমঞ্চেও কমছে ট্রাম্পের প্রভাব

চীনের পান্ডা কূটনীতি

চীনের পান্ডা কূটনীতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম