Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ভারতে প্রাচীন মসজিদ ভাঙার চেষ্টায় উত্তেজনা

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সড়ক প্রশস্ত করার অজুহাতে কয়েকশ বছর পুরোনো শাহী মসজিদ ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিপুল সংখ্যক মুসল্লি প্রতিবাদ জানালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া হয়। পুলিশ প্রতিবাদকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষোপ করে। পরে ওই এলাকায় সেখানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড রেসপন্স বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভারতজুড়ে বিভিন্ন মসজিদ, গীর্জাসহ সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালকে অব্যাহতভাবে লক্ষ্যবস্তু করার মধ্যে সোমবার এ ঘটনা ঘটল। দেশটির ক্ষমতাসীন দলের বিভাজনের রাজনীতির প্রেক্ষাপটে উগ্র হিন্দুত্ববাদীরা এসব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

মধ্যপ্রদেশে একটি কুম্ভমেলাকে সামনে রেখে উজ্জয়িনী শহরে সড়কগুলোর উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ চলছে। এর অংশ হিসাবে কাঁঠাল মোড় থেকে গোপাল মন্দির পর্যন্ত প্রায় ৯০০ মিটার দীর্ঘ সড়কটি ১৫ মিটার প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়। এ অজুহাতে শাহী মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টা হলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলেন। সূত্র জানায়, মসজিদ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করেই সোমবার সকালে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনাস্থলে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতির ওপর নজর রাখতে ক্যামেরা ও আকাশযানের মাধ্যমেও নজরদারি চালানো হয়। উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে হালকা বলপ্রয়োগ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

শাহী মসজিদ নিয়ে বিরোধ অবশ্য নতুন নয়। মসজিদটি ওয়াকফ সম্পত্তি বলে দাবি করে এটি ভেঙে ফেলার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ চলতি মাসের শুরুতে আবেদন খারিজ করে সড়ক প্রশস্তকরণের জন্য মসজিদের নির্দিষ্ট অংশ অপসারণে প্রশাসনের পথ পরিষ্কার করে। সোমবার আদালতে বিষয়টি নিয়ে আরও শুনানি হওয়ার কথা ছিল। তার আগেই মসজিদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ‘জেল ভরো’ আন্দোলনে সিজেপি

‘জেল ভরো’ আন্দোলনে সিজেপি

ট্রাম্পের কৌশলে কি উলটো ফল

ট্রাম্পের কৌশলে কি উলটো ফল

৭০ বছরের দাম্পত্যের অবসান শতবর্ষী স্ত্রীকে হারালেন মাহাথির

শতবর্ষী স্ত্রীকে হারালেন মাহাথির

ট্রাম্পকে বিল গেটসের চ্যালেঞ্জ এআই হুমকি কোনো ভাঁওতাবাজি নয়

এআই হুমকি কোনো ভাঁওতাবাজি নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম