Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ইসরাইলি হামলায় গাজায় আরেক সাংবাদিক নিহত

এ পর্যন্ত নিহত ২৬৩ সাংবাদিক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে। প্রায় এক বছর আগে কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’ চললেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে এখনো।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বুধবার গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরাইলি ড্রোন হামলায় ৬ জন নিহত হন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন। সংস্থাটি গাজায় অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা পরিচালনা করে। গাজার অন্য এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজার বাস্তুচ্যুত মানুষদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি আহত হন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সংখ্যা প্রায় ২ লাখ ভবন।

গাজায় নিহত ১০৫ জনের গণদাফন

২০২৩ সালের অক্টোবরে গাজা শহরে ইসরাইলি হামলায় নিহত ১০৫ জনের মরদেহের দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তাদের দাফন করা হবে। নিহত ব্যক্তিদের কফিন পরিবারের সদস্যদের অংশগ্রহণে একটি শোকযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হবে। গাজার বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। নিহতদের মরদেহ গাজা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের শেখ রাদওয়ান কবরস্থানে দাফন করা হবে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মাটির নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধারের কাজ মিসরের একটি কমিটির সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। ২০২৩ সালের ২৫ অক্টোবর বিকেলে গাজা শহরের ইয়ারমুক স্কয়ার এলাকায় ভয়াবহ ওই হামলা চালানো হয়। ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০টি বোমা ব্যবহার করা হয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সৌদিতে তেল আবিবগামী ফ্লাইটের জরুরি অবতরণ উড়োজাহাজ কাণ্ডে রহস্য

উড়োজাহাজ কাণ্ডে রহস্য

ওয়াশিংটন ও দিল্লির বিরোধ প্রকাশ্যে

ওয়াশিংটন ও দিল্লির বিরোধ প্রকাশ্যে

দুই বার প্রাণঘাতী ইঞ্জেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

দুই বার প্রাণঘাতী ইঞ্জেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী

ইসরাইলি হামলায় গাজায় আরেক সাংবাদিক নিহত

ইসরাইলি হামলায় গাজায় আরেক সাংবাদিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম