দুই বার প্রাণঘাতী ইঞ্জেকশনেও বাঁচলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ২০০ বছরের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রথম নারী ক্রিস্টা পাইক প্রাণঘাতী ইঞ্জেকশনের পরও বেঁচে গেছেন। ক্রিস্টা পাইকের আইনজীবীদের দাবি, বুধবার তাকে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও তার হৃৎস্পন্দন চলছিল। বর্তমানে তিনি চিকিৎসা সেবার আওতায় রয়েছেন। টেনেসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র নারী। যুক্তরাষ্ট্রের ওই অঙ্গরাজ্যে ২০০ বছরেরও বেশি সময় ধরে আর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। পাইকের বন্ধু অ্যাশলি সেলার্স বলেন, চলতি সপ্তাহের শুরুতে তাদের শেষবার যোগাযোগ হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়ার সময় পাইক তার কারাকক্ষ থেকে তাকে বার্তা পাঠিয়েছিলেন। সেলার্স জানান, পাইক তাকে বলেছিলেন-বুধবার মৃত্যুদণ্ড কার্যকরের সময় তিনি চান না তার কোনো প্রিয়জন সেখানে উপস্থিত থাকুক। এদিকে তার আইনি দল পাইকের মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য একটি জরুরি আবেদন দাখিল করে জানায়, ‘পাইক জ্ঞান হারিয়েছেন। কিন্তু তার হৃৎস্পন্দন এখনো চলছে; তিনি স্পষ্টতই নাক ডাকছেন।’ তার এক আইনজীবী বিবিসিকে জানান, বর্তমানে ৫০ বছরের পাইককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৮ বছর বয়সে পাইক ও তার প্রেমিক ট্যাডারিল শিপ ১৯ বছরের স্লেমারকে হত্যা করেন।
