খবর সংক্ষেপ
জাপানে মার্কিন নৌ সেনা আটক
Advertisement
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাপানের ওকিনাওয়া অঞ্চলে আন্না ইয়াগি নামে জাপানি নারীকে হত্যার অভিযোগে এক মার্কিন মেরিন সেনাকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার জাপানের নাহা শহরের একটি হোটেল কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর রোববার ওকিনাওয়া অঞ্চলের ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটিতে কর্মরত ওই সেনাকে আটক করে জাপান পুলিশ। ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন ভুক্তোভোগী আন্না ইয়াগির সঙ্গে এক বিদেশি নাগরিক হোটেলে প্রবেশ করেন। পরে ওয়ালেট, ব্যাকপ্যাক ও অন্যান্য জিনিসপত্র নিয়ে ওই ব্যক্তিকে একাই বের হয়ে যেতে দেখা যায়। ঘটনার পর জাপান সরকার টোকিওতে মার্কিন দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছে। বিবিসি
