Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

মধ্য এশিয়ায় নজর যুক্তরাষ্ট্রের

উজবেকিস্তান সফরে মার্কো রুবিও

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার উজবেকিস্তানের রাজধানী সমরকন্দে পৌঁছান। কিংবদন্তিতুল্য এ শহরটি বর্তমানে উজবেকিস্তানের মধ্যাঞ্চলে অবস্থিত। সেখানে তিনি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘সি ৫+১’ (মধ্য এশিয়া ও যুক্তরাষ্ট্র) শীর্ষ সম্মেলনটি সাবেক সোভিয়েতভুক্ত এ অঞ্চলের প্রতি ওয়াশিংটনের নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে বাস্তববাদ ও পারস্পরিক লেনদেনকে; আর বাদ দেওয়া হয়েছে গণতন্ত্রায়ন বা মানবাধিকার সংক্রান্ত বয়ান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্য এশিয়ার স্বাধীনতার আগে রাশিয়া, চীন ও ইরানের মাঝে কৌশলগত গুরুত্বপূর্ণ মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে মার্কিনিদের আগমন ঘটত উপহারসামগ্রী নিয়ে; সে সঙ্গে তারা দিত নানা উপদেশমূলক বক্তব্য। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন অঞ্চলটি অর্থনৈতিক অবক্ষয়, বেকারত্ব ও দারিদ্র্যের কবলে পড়ে, তখন মার্কিন ও ইউরোপীয় কূটনীতিক ও ব্যবসায়ীদের দেখা হতো পুঁজিবাদী সমৃদ্ধির এক নতুন ও উজ্জ্বল জগতের প্রতিনিধি হিসাবে। তারা চেয়েছিল সংস্কার। এটি শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং আরও ব্যাপক পরিসরে। পাশ্চাত্যের কূটনীতিকরা তৎকালীন নতুন আঞ্চলিক নেতাদের-যারা একসময়ের কমিউনিস্ট আমলা থেকে ক্ষমতায় এসেছিলেন-এটি স্পষ্ট করে দিয়েছিলেন যে, সোভিয়েত আমলের সর্বগ্রাসী শাসনব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো পরিত্যাগ করলেই কেবল তারা বিনিয়োগ, প্রযুক্তি ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারেন। পাশ্চাত্য দেশগুলো মানবাধিকার, গণতন্ত্র ও শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপর বিভিন্ন ফোরাম ও কর্মশালার আয়োজন করত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওয়াশিংটন-কিয়েভ সম্পর্কে টানাপোড়েন রাশিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাশিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

‘সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই’

‘সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই’

মধ্য এশিয়ায় নজর যুক্তরাষ্ট্রের

মধ্য এশিয়ায় নজর যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের আরজি কর আন্দোলনে নামার হুঁশিয়ারি মৌমিতার বাবার

আন্দোলনে নামার হুঁশিয়ারি মৌমিতার বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম