Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

পশ্চিমবঙ্গের আরজি কর

আন্দোলনে নামার হুঁশিয়ারি মৌমিতার বাবার

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারতের সুপ্রিমকোর্ট তার জামিন মঞ্জুর করার পর তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। সে সঙ্গে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা। তার স্পষ্ট বক্তব্য, সরকারের বিরুদ্ধে কথা বলতেও তিনি ভয় পান না। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের ভূমিকা নিয়েও রাজনৈতিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুক্রবার সুপ্রিমকোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে। এর আগে কলকাতা হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপের আইনজীবীরা। শনিবার জামিনের সিদ্ধান্তের পর নিহত চিকিৎসকের বাবা জানান, আইনি লড়াই শেষ হয়ে যায়নি। বিচার না পাওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন তারা। পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারে থাকলে কী হয়েছে? সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই না। বিচারের জন্য যা প্রয়োজন, তাই করব।’ নিহত চিকিৎসকের মা পানিহাটি কেন্দ্রের বর্তমান বিধায়ক। তবে পরিবারের রাজনৈতিক অবস্থান যা-ই হোক, বিচারের দাবিতে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট করেছেন তার বাবা। তার এই বক্তব্যে আরজি করের ঘটনা ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ নতুন করে সামনে এসেছে।

সন্দীপ ঘোষের জামিনের ঘটনায় তদন্ত সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ, তদন্তের দীর্ঘসূত্রতা এ পরিস্থিতি তৈরির অন্যতম কারণ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওয়াশিংটন-কিয়েভ সম্পর্কে টানাপোড়েন রাশিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাশিয়ায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

‘সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই’

‘সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই’

মধ্য এশিয়ায় নজর যুক্তরাষ্ট্রের

মধ্য এশিয়ায় নজর যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের আরজি কর আন্দোলনে নামার হুঁশিয়ারি মৌমিতার বাবার

আন্দোলনে নামার হুঁশিয়ারি মৌমিতার বাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম