Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

মার্কিন আগ্রাসন ঠেকাতে কেন প্রস্তুত হচ্ছে কানাডা

ট্রাম্প নীতিতে জটিল দুই দেশের সম্পর্ক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও কানাডা। অর্থনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তায় দুই দেশের সহযোগিতা গভীর। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার আকাঙ্ক্ষা এবং বাণিজ্যিক চাপের কারণে সেই সম্পর্কে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কানাডা এখন এমন একটি পরিস্থিতির কথাও বিবেচনা করছে, যা একসময় প্রায় অকল্পনীয় ছিল- যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের মতো অত্যন্ত অসম্ভাব্য পরিস্থিতির জন্যও প্রস্তুতি নিচ্ছে তার দেশ।

গত সপ্তাহে দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হওয়ার এই সময়ে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করা তার দায়িত্ব। তবে তিনি একই সঙ্গে বিষয়টিকে অত্যন্ত কম ঝুঁকির এবং অসম্ভাব্য ঘটনা হিসাবে উল্লেখ করেন। কার্নি বলেন, ‘এটা আসলে ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়।’ বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার তার বারবার উচ্চারিত আকাঙ্ক্ষার কারণে কানাডা এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার একটি সামরিক মহড়াভিত্তিক পরিস্থিতি বা ‘ওয়ার গেম’ তৈরি করেছে। তবে ২০২৫ সালে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনো কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করবে এমন সম্ভাবনা ‘অত্যন্ত কম’। তবে জানিয়েছিলেন, রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি সামরিক শক্তির পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। এ বিষয়ে চলতি সপ্তাহে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ‘কানাডার জনগণের সুরক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি কেউ কিছুই করেননি।’ সামরিক বিশেষজ্ঞরাও বলছেন, কানাডায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এখনো অনেক দূরের সম্ভাবনা। এর অন্যতম কারণ, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত গভীর। তবে চলতি বছরের জানুয়ারিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর লেজার পরিচালিত এক জনমত জরিপে দেখা যায়, ৩০ শতাংশের বেশি কানাডীয় মনে করেন, যুক্তরাষ্ট্রের কানাডা আক্রমণের সম্ভাবনা রয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলে তা অত্যন্ত জটিল এবং প্রায় অকল্পনীয় পরিস্থিতি তৈরি করবে বলে মনে করেন কানাডার সাবেক লেফটেন্যান্ট জেনারেল ক্রিস্টোফার কোটস। বিবিসিকে তিনি বলেন, তার পুরো সামরিক কর্মজীবনে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে কানাডার ওপর সামরিক হামলার সম্ভাবনাকে কখনো বিবেচনায় নেওয়া হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দ্য কনভারসেশনের প্রতিবেদন ভারতে গণতন্ত্র কি রক্ষা পাবে

ভারতে গণতন্ত্র কি রক্ষা পাবে

বিক্ষোভে পুড়ছে ইউরোপ

বিক্ষোভে পুড়ছে ইউরোপ

মনিপুরে ফের গোলাগুলি আগুন, হতাহত

মনিপুরে ফের গোলাগুলি আগুন, হতাহত

দিল্লিতে পা ফেলবেন না রুবিও

দিল্লিতে পা ফেলবেন না রুবিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম