Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২০

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। বুধবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর ১৩০টি ড্রোন, ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তারা আরও জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ১৬১টি লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে। খবর আল-জাজিরার।

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ, মধ্য ইউক্রেনের পোলতাভা, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক এবং উত্তর-পূর্বের খারকিভ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি অন্যতম বৃহত্তম হামলা। তিনি আরও বলেন, মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল আমাদের জ্বালানি অবকাঠামো। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, এই হামলায় আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে একটি রুশ ক্ষেপণাস্ত্র পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে চার শিশুসহ অন্তত ১৪ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, বিমান হামলায় সৃষ্ট আগুনে ঘনবসতিপূর্ণ দারনিৎস্কি এলাকায় দুজন নিহত হয়েছেন। এছাড়া মধ্য ইউক্রেনের দনিপ্রো এবং ক্রেমেনচুকে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন এবং ওলেক্সান্দ্রিয়ায় আরও দুজন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ এবং ইউক্রেনের অন্যান্য অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনাগুলোতে উচ্চ-নির্ভুল ভূমি, সমুদ্র ও আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে একটি ‘ব্যাপক হামলা’ চালিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাজায় ইসরাইলি হামলার তিন বছর মৃত্যু উপত্যকায় বঞ্চনার জীবন

মৃত্যু উপত্যকায় বঞ্চনার জীবন

ইয়েমেনে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ

ইয়েমেনে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের

মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক

মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম