Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

দক্ষ কর্মীদের সুখবর দিল সৌদি সরকার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। এখন থেকে কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন তারা। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে আনার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই দেওয়া যেতে পারে। এর ফলে পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য কর্মীর নিজের ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তবে এ সুবিধা পেতে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সরকারের এ উদ্যোগের লক্ষ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা

Advertisement

Advertisement

আরও পড়ুন

গাজায় ইসরাইলি হামলার তিন বছর মৃত্যু উপত্যকায় বঞ্চনার জীবন

মৃত্যু উপত্যকায় বঞ্চনার জীবন

ইয়েমেনে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ

ইয়েমেনে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের

মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক

মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম