যুক্তরাষ্ট্র কেন আইসিসিকে নিষেধাজ্ঞা দিল
পদক্ষেপ স্বাগত জানান নেতানিয়াহু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নতুন এক দফা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। এবার আদালতের কোনো কর্মকর্তা বা সহায়তাকারী গোষ্ঠীর পরিবর্তে সরাসরি এ সংস্থাটিকেই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরা জানায়, শুক্রবার ঘোষিত এ পদক্ষেপটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটি কঠোর পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। প্রশাসন এ আদালতকে অকার্যকর বা বিলুপ্ত করার লক্ষ্যে সরকারের সর্বস্তরের প্রচেষ্টার অঙ্গীকার করেছে। এ পদক্ষেপের যৌক্তিকতা হিসেবে প্রশাসন আফগানিস্তানে সংঘটিত বিভিন্ন অপরাধের বিষয়ে আদালতের চলমান তদন্তের কথা উল্লেখ করেছে। এসব তদন্তে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জড়িয়ে পড়তে পারেন। গাজায় ইসরাইলি গণহত্যার জেরে আইসিসি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর জেরে ডোনাল্ড প্রাশাসক বার বার আইসিসির বিরুদ্ধে পদত্যাপের হুমকি দিয়ে আসছিল। এক ভিডিও বার্তায় রুবিও বলেন, আমরা এ উচ্ছৃঙ্খল আদালতের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করব।
