Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

রিয়াদ বিমানবন্দরে ফের আঘাত

একদিনে হুথির ২৭৫০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৌদি আরবের রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার হামলার পর বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ ঘটতে দেখেন এবং এরপর বিমানবন্দরের ভেতরে অনেককে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়।

সৌদির ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এ ঘটনাটি ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এর আগেও দুবার হামলা হয়। এসব ঘটনায় চারজন নিহত ও আরও অনেকে আহত হন। একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যানুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অথবা বাতিল করা হয়েছে।

ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই : এদিকে ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই। সেখানে শনিবার ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা ‘হতাহত’ হয়েছেন বলে দাবি করেছে তারা। শনিবার মিডল ইস্ট আই জানায়, হুথির নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসাবে এসব হামলা চালানো হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে। আল-নুজাইলি বলেন, পাশাপাশি অভিযানে অর্জিত সাফল্য ধরে রেখেছে তারা। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।

বিপর্যস্ত ইয়েমেনে মানবিক সংকট : যুদ্ধে অবরুদ্ধ হয়ে পড়েছে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজ। হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রা এবং শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে খাদ্য ও জ্বালানির দাম। দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এতে শহরটির বাসিন্দাদের মধ্যে ফিরে এসেছে আগের অবরুদ্ধ দিনগুলোর ভয়াবহ স্মৃতি।


Advertisement

Advertisement

আরও পড়ুন

নেতাদের আটকে কি আন্দোলন থামবে

নেতাদের আটকে কি আন্দোলন থামবে

রিয়াদ বিমানবন্দরে ফের আঘাত

রিয়াদ বিমানবন্দরে ফের আঘাত

ট্রাম্পের সঙ্গে পুতিনের চুক্তি রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল

রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল

যুক্তরাষ্ট্র কেন আইসিসিকে নিষেধাজ্ঞা দিল

যুক্তরাষ্ট্র কেন আইসিসিকে নিষেধাজ্ঞা দিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম