Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

দ্রুতগতিতে গলছে ‘সর্বনাশা হিমবাহ’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিজ্ঞানীরা জানতেন, ডুমসডে গ্লেসিয়ার বা সর্বনাশা হিমবাহ গলছে। তবে এটি যে কতটা ‘তীব্রভাবে’ গলছে, তা তাদের ধারণায় ছিল না। হিমবাহ বিশেষজ্ঞদের একটি দলের নতুন গবেষণা অনুযায়ী, পৃথিবীর প্রশস্ততম এ হিমবাহ আগের ধারণার চেয়ে অনেক দ্রুত গলছে। এর অর্থ হলো, বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে এর প্রভাব বর্তমান অনুমানের দ্বিগুণ হতে পারে। পতনের কারণে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা রয়েছে বলে পশ্চিম অ্যান্টার্কটিকার ‘থোয়েটস গ্লেসিয়ার’কে বলা হয় ‘সর্বনাশা হিমবাহ’। বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় কারণ। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমান আয়তনের এ হিমবাহ পৃথিবীর অন্যতম দুর্গম অঞ্চলে অবস্থিত। কয়েক দশক ধরেই এটি সংকুচিত হয়ে আসছে। বর্তমানে এর গলিত বরফ বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে প্রায় ৪ শতাংশ অবদান রাখছে। তবে এর পিছু হটা বা গলন বন্ধ হওয়ার প্রক্রিয়া বেশ জটিল। ফলে এর ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কঠিন।

বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। কারণ, থোয়েটস হিমবাহে যে পরিমাণ পানি জমা আছে, তা গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ ফুটেরও বেশি বেড়ে যেতে পারে। এছাড়া এটি অ্যান্টার্কটিকার বিশাল বরফের স্তরের জন্য একটি ‘কর্ক’ বা প্রতিবন্ধক হিসাবে কাজ করে, যা বরফখণ্ডগুলো আটকে রাখে। এটি পুরোপুরি ভেঙে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১০ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। সিএনএন

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিখুঁত আঘাতে পণ্ড মার্কিন ছক

নিখুঁত আঘাতে পণ্ড মার্কিন ছক

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথির হামলা

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথির হামলা

নেতানিয়াহুকে সমর্থন প্রসঙ্গে ট্রাম্প রাজনীতিতে কাউকে বিশ্বাস করি না

রাজনীতিতে কাউকে বিশ্বাস করি না

দ্রুতগতিতে গলছে ‘সর্বনাশা হিমবাহ’

দ্রুতগতিতে গলছে ‘সর্বনাশা হিমবাহ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম