Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

বিলুপ্ত পৃথিবীর আয়না

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এখন আমাদের এ গ্রহ প্রাণবৈচিত্র্যে ভরপুর। তবে সবসময় এমনটা ছিল না। বনভূমি গড়ে ওঠার অনেক আগে, প্রাণীরা স্থলে বিচরণ করার আগে, এমনকি ডাইনোসরদের উত্থান ও বিলুপ্তিরও অনেক আগে- আমাদের এই গ্রহটি গঠিত হয়েছিল অনেক ক্ষুদ্র ও সাধারণ এক ধরনের প্রাণের দ্বারা। আর আজও আমরা তার কিছু চিহ্ন খুঁজে পাই।

পৃথিবীতে প্রাণের অস্তিত্বের প্রাচীনতম দৃশ্যমান প্রমাণ হিসাবে পরিচিত এ জীবাশ্মগুলোকে বলা হয় ‘মাইক্রোবিয়ালাইট’। পশ্চিম অস্ট্রেলিয়ায় মাইক্রোবিয়ালাইটের এক অসাধারণ ভাণ্ডার রয়েছে। পিলবারা অঞ্চলে প্রায় ৩৫০ কোটি বছরের পুরোনো শিলাখণ্ডে সংরক্ষিত প্রাচীনতম নিদর্শন থেকে শুরু করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘শার্ক বে’-তে টিকে থাকা জীবন্ত মাইক্রোবিয়ালাইট-সবই এখানে পাওয়া যায়। পশ্চিম অস্ট্রেলিয়ায় গত ৫০ বছরের মাইক্রোবিয়ালাইট গবেষণার ওপর ভিত্তি করে আমাদের একটি পর্যালোচনা আলচেরিঙ্গা সাময়িকীতে প্রকাশ হয়েছে। এতে তুলে ধরা হয়, এই প্রাকৃতিক নথিপত্র থেকে আমরা পৃথিবীতে প্রাণের বিবর্তন ও টিকে থাকার সক্ষমতা সম্পর্কে কী জানতে পারি। কোটি কোটি বছর ধরে টিকে থাকা সত্ত্বেও মাইক্রোবিয়ালাইটগুলো অত্যন্ত ভঙ্গুর। জীবাশ্মস্থলগুলো অতিরিক্ত সংগ্রহের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে, আর জীবন্ত মাইক্রোবিয়ালাইটগুলোও বর্তমানে নানা ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। লেক ক্লিফটন এবং শার্ক বে-র মতো স্থানগুলোতে কিছু ঘটনা হয়তো ইতোমধ্যে অপূরণীয় ক্ষতিসাধন করেছে। যেমন, ২০২৪ সালের মে মাসে লেক ক্লিফটনের একটি সংরক্ষিত এলাকায় অরোরা দেখতে আসা একদল মানুষ ২ হাজার বছরের পুরোনো ‘থ্রম্বোলাইট’ পিষে নষ্ট করে ফেলেছিল।

পৃথিবীতে প্রাণের প্রাচীনতম নিদর্শন : মাইক্রোবিয়ালাইট হলো বিভিন্ন আকৃতি ও আকারের ঢিবির মতো কাঠামো। অণুজীবের কোনো গোষ্ঠী যখন খনিজ পদার্থ অধঃক্ষিপ্ত করে, অথবা পলিকে আটকে ফেলে ও একত্রিত করে, তখন এ কাঠামোগুলো গঠিত হয়। মাইক্রোবিয়ালাইটের ধরনগুলোকে তাদের অভ্যন্তরীণ কাঠামোর ভিত্তিতে চিহ্নিত করা যায়। এর মধ্যে স্ট্রমাটোলাইট সবচেয়ে সুপরিচিত, যার মধ্যে স্বতন্ত্র স্তর দেখা যায়। অন্যদিকে, থ্রম্বোলাইট-এর গঠন অনেকটা জমাট বাঁধা বা দলা পাকানো প্রকৃতির। দ্য কনভারসেশন

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানে নতুন হামলারই কি প্রস্তুতি

ইরানে নতুন হামলারই কি প্রস্তুতি

দ্য ওয়্যারের প্রতিবেদন ভারতে মোড় ঘুরে গেছে

ভারতে মোড় ঘুরে গেছে

রয়টার্স-ইপসোস জরিপ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৮ শতাংশ মার্কিনি

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৮ শতাংশ মার্কিনি

বিলুপ্ত পৃথিবীর আয়না

বিলুপ্ত পৃথিবীর আয়না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম