Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

দিল্লিতে ১৫০ বছর পুরোনো মসজিদ উচ্ছেদে নোটিশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতের রাজধানী দিল্লির লুটিয়েন্স এলাকায় রেসকোর্সের কাছে অবস্থিত প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি মসজিদ উচ্ছেদের নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের ভূমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও)। এতে মসজিদটি ভেঙে ফেলার আশঙ্কা দেখা দিয়েছে। ‘মসজিদটি নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ঐতিহ্যবাহী স্থাপনার তালিকা এবং ১৯৭৭ সালের দিল্লি গেজেটেও অন্তর্ভুক্ত রয়েছে। খবর ইন্ডিয়া টুমোরোর।

সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হারুন অভিযোগ করেন, কেন্দ্রীয় আবাসন ও নগরবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এলঅ্যান্ডডিওর কর্মকর্তারা আগের দিন মসজিদে এসে তাকে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে স্থাপনাটি খালি করতে বলেন। তার দাবি, কুনাল ভাস্কর নামের এক কর্মকর্তা দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে এসে নির্ধারিত সময়ের মধ্যে মসজিদ খালি না করলে সেটি ভেঙে ফেলার কথা জানান। ইতোমধ্যে মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মসজিদটিতে প্রায় ৮০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। শুক্রবার জুমার নামাজে প্রায় ৪০০ মুসল্লি উপস্থিত হন। অন্য দিনগুলোতেও আশপাশের বসতি থেকে মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আসেন। তিনি জানান, এলঅ্যান্ডডিওর নোটিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য দিল্লি ওয়াক্?ফ বোর্ডের সহায়তা চাইলেও সাড়া পাননি। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাও তার সঙ্গে দেখা করতে রাজি হননি বলে অভিযোগ করেন তিনি। পরে ১৫ অক্টোবর দিল্লি হাইকোর্টে আবেদন করলেও ওয়াক্ফ বোর্ডের অনুমতিপত্র না থাকায় আবেদনটি খারিজ হয়ে যায় বলে জানান ইমাম। জামায়াতে ইসলামী হিন্দ ও জমিয়তে উলামায়ে হিন্দসহ বিভিন্ন মুসলিম সংগঠন মসজিদটি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। তাদের দাবি, মসজিদটি সরকারি জমিতে নয়, ওয়াক্?ফ জমিতে অবস্থিত। পাশাপাশি ১৫ আগস্ট ১৯৪৭ সালের আগের ধর্মীয় স্থাপনা হিসাবে এটি ১৯৯১ সালের উপাসনালয় আইনেও সুরক্ষিত বলে তারা যুক্তি দিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভারতে ককরোচ আন্দোলন আদালতের ‘জেন-জি’ মন্তব্যে নতুন বিতর্ক

আদালতের ‘জেন-জি’ মন্তব্যে নতুন বিতর্ক

দিল্লিতে ১৫০ বছর পুরোনো মসজিদ উচ্ছেদে নোটিশ

দিল্লিতে ১৫০ বছর পুরোনো মসজিদ উচ্ছেদে নোটিশ

জাতিসংঘের সতর্কবার্তা যুদ্ধে মানুষের সিদ্ধান্তকে ছাপিয়ে যাচ্ছে এআই

যুদ্ধে মানুষের সিদ্ধান্তকে ছাপিয়ে যাচ্ছে এআই

নতুন বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদার

ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম