সাত দিন পর তিহার থেকে মুক্ত সৌরভ-আশুতোষ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাত দিন কারাভোগের পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুক্তি পেয়েছেন। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের দেওয়া জামানত ও পিস বন্ড (শান্তি বজায় রাখার মুচলেকা) গ্রহণ করায় তারা মুক্তি পান। এ ঘটনা দলটির জন্য স্বস্তি বয়ে আনলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে-এখন সিজেপি আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে?
বৃহস্পতিবার নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে দলটির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যে আইনি ও রাজনৈতিক লড়াই চলছে, তার মধ্যেই এ মুক্তির ঘটনা ঘটল। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, সৌরভ, আশুতোষ রাঙ্কা ও অজিনক্য শিন্ডেকে বৃহস্পতিবার দুপুর ১২টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে তারা নির্ধারিত সময়ে হাজিরা দেননি। এ তিনজন দিল্লি পুলিশের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের নতুন করে নোটিশ পাঠাবে। ক্রাইম ব্রাঞ্চ এই তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজৌরি গার্ডেনে অবস্থিত তাদের দপ্তরে তলব করেছিল।
