Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

পশ্চিমতীরে মার্কিন সাংবাদিকের ওপর হামলা

ফিলিস্তিনিদের সহায়তায় যেভাবে রক্ষা হেইদির

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পশ্চিমতীরে শুক্রবার ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় গুরুতর আহত দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হাইদি লেভিন স্থানীয় ফিলিস্তিনিদের সহায়তায় কীভাবে রক্ষা পেয়েছিলেন, তা জানিয়েছেন। রামাল্লাহর উত্তরে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আবু ফালাহ-তে জলপাই সংগ্রহের দৃশ্য ধারণের সময় হাইদি লেভিন ও অন্যান্য সাংবাদিকদের ওপর মুখোশধারী বসতিস্থাপনকারীদের একটি দল হামলা চালায়। তাকে মাটিতে ফেলে বারবার মারধর করা হয়। এতে তার মেরুদণ্ডের চারটি হাড় ও পাঁজরের দুটি হাড় ভেঙে যায়; শরীরে চারটি গভীর ক্ষত সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষত ছুরি নাকি অন্য কোনো অস্ত্রের আঘাতে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। লেভিন জানান, হামলার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি দেখেছেন যে, আক্রমণকারীদের হাতে থাকা কিছু কাঠের লাঠিতে বড় বড় পেরেক লাগানো ছিল। ৬৪ বছর বয়সী লেভিন এর আগে অনেক যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ সংগ্রহ করেছেন। শুক্রবারের এ হামলার ঠিক আগেই তিনি ইউক্রেনে একটি দায়িত্ব পালন শেষে ফিরেছিলেন। তিনি জানান, তার পরনে সুরক্ষামূলক বডি আর্মার (শরীরের বর্ম) ও হেলমেট না থাকলে হয়তো তিনি প্রাণ হারাতেন। বুধবার ইসরাইলের পেতাহ তিকভা শহরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ঠিক আগে তিনি বলেন, ‘আমি সম্ভবত মারা যেতাম। কারণ মাথায় আঘাত করে কাউকে মেরে ফেলা খুব কঠিন কিছু নয়।’ লেভিন বলেন, ফিলিস্তিনিদের এমন কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। পশ্চিম তীরজুড়ে আগ্রাসনের যে ক্রমবর্ধমান ধারা চলছে-যাকে ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তারা ‘সন্ত্রাসবাদ’ হিসাবে অভিহিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সিএনএনের বিশ্লেষণ ট্রাম্প সমঝোতা চাইলেও পুতিন চান জয়

ট্রাম্প সমঝোতা চাইলেও পুতিন চান জয়

পশ্চিমতীরে মার্কিন সাংবাদিকের ওপর হামলা ফিলিস্তিনিদের সহায়তায় যেভাবে রক্ষা হেইদির

ফিলিস্তিনিদের সহায়তায় যেভাবে রক্ষা হেইদির

সাত দিন পর তিহার থেকে মুক্ত সৌরভ-আশুতোষ

সাত দিন পর তিহার থেকে মুক্ত সৌরভ-আশুতোষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম