Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি ভারত ও চীন

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অরুণাচল প্রদেশের সীমান্তজুড়ে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে নয়াদিল্লি। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর মহাপরিচালক শত্রুজিৎ কাপুর বৃহস্পতিবার জানান, অরুণাচল প্রদেশের সীমান্তে একাধিক স্থানে দুদেশের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যটির সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে দ্বন্দ্ব চলছে। রাজস্থানের আলোয়ারে আইটিবিপির সেন্ট্রাল ট্রেনিং কলেজে আয়োজিত বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘হিমবীর সম্মান সমারোহ’-এ বক্তব্য দেওয়ার সময় শত্রুজিৎ জানান, আইটিবিপির কমান্ডোরা বর্তমানে এই সীমান্ত উত্তেজনার মুখোমুখি অবস্থানে রয়েছেন। তিনি বলেন, গত কয়েকদিনে অরুণাচলের বেশ কয়েকটি স্থানে দুদেশের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। আমাদের সদ্য গঠিত ‘শৌর্য’ কমান্ডোরা এতে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন।

শত্রুজিৎ আরও জানান, আইটিবিপি মূলত পাহাড়ি গেরিলা বাহিনী হিসাবে গড়ে উঠেছিল এবং ২০০৪ সালে এদের চীন সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। বাহিনীটি তাদের মূল ভূমিকা থেকে সরে আসবে না উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীর বাইরে উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য বিশেষায়িত একটি ইউনিট গড়ে তোলা হচ্ছে। শিগগিরই ‘শৌর্য’ কমান্ডোদের একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন গঠন করা হবে। উচ্চ পার্বত্য এলাকায় মোতায়েনই এই বাহিনীর শক্তি।

ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র তৈরি ভারতের : আইটিবিপিপ্রধান জানান, আগামী তিন বছরের মধ্যে চীন সীমান্তে যতগুলো উপরি ভাগের বা ওভারগ্রাউন্ড অবকাঠামো রয়েছে, ঠিক ততসংখ্যক ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড আশ্রয়কেন্দ্র বা শেল্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাটির ওপরের যে কোনো স্থাপনাই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে তাই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিটি কোম্পানিতে পরীক্ষামূলক প্রকল্প চালু রয়েছে, যার লক্ষ্য হলো পর্যাপ্ত বাথরুম, বায়ু চলাচল ও ড্রেনেজ সুবিধাসহ সুবিধাজনক স্থায়ী প্রতিরক্ষাব্যূহ তৈরি করা। নকশা চূড়ান্ত হলে আগামী তিন বছরের মধ্যে প্রতিটি বর্ডার আউটপোস্টে সমসংখ্যক ভূগর্ভস্থ ও মাটির ওপরের অবকাঠামো নির্মাণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ভয়ংকর রূপে ফিরছে যুদ্ধ

মধ্যপ্রাচ্যে ভয়ংকর রূপে ফিরছে যুদ্ধ

ভারতের অগ্নিকন্যা নেহা বোরা

ভারতের অগ্নিকন্যা নেহা বোরা

দেশে দেশে বিক্ষোভের ঢেউ

দেশে দেশে বিক্ষোভের ঢেউ

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা

পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম