Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

পাখির দাঁত ডাইনোসরের মতো

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চীনে আবিষ্কৃত ১৫ কোটি বছর পুরোনো একটি পাখির জীবাশ্ম থেকে পাওয়া গেছে বিস্ময়কর তথ্য। অত্যন্ত যত্নে সংরক্ষিত ওই জীবাশ্ম পাখির বিবর্তন নিয়ে প্রচলিত দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পাখিরা যে ক্রমাগত আরও উন্নত উড্ডয়ন ক্ষমতা অর্জনের পথে বিবর্তিত হয়েছে- এ ধারণাটি সবসময় সঠিক নয়; বরং কিছু আদিম পাখি সম্পূর্ণ ভিন্ন এক বিবর্তনীয় পথ বেছে নিয়েছিল, যার মধ্যে উড়ার ক্ষমতা হারিয়ে ফেলার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

‘ইউয়েঝুওর্নিস ইয়াংইউয়ানেলসিস’ নামক এই নতুন শনাক্ত হওয়া প্রজাতিটি লেট জুরাসিক যুগে (১৫ কোটি থেকে ১৪ কোটি ৮০ লাখ বছর আগে) পৃথিবীতে বাস করত। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বর্ণিত এই প্রাণীটি- যা আকারে অনেকটা কাকের মতো- প্রমাণ দেয় যে, পাখিদের বিবর্তনের প্রাথমিক পর্যায়টি বিজ্ঞানীদের আগের ধারণার চেয়ে অনেক বেশি জটিল ছিল। প্রাচীন পাখিরা কেবল ভালো উড়ন্ত প্রাণী হয়ে ওঠার জন্যই বিবর্তিত হয়নি, বরং তারা বিভিন্ন পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। এর মধ্যে মাটিতে বসবাসের উপযোগী হয়ে ওঠার বিষয়টিও ছিল।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে ‘ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওন্টোলজি অ্যান্ড প্যালিওঅ্যানথ্রোপোলজি’ এবং ‘ফুজিয়ান ইনস্টিটিউট অব জিওলজিক্যাল সায়েন্সেস’-এর গবেষকরা চীনের ফুজিয়ান প্রদেশের ‘ঝেংহে ফনা’ অঞ্চল থেকে জীবাশ্মটি উদ্ধার করেন। তাদের গবেষণা অনুযায়ী, ‘ইউয়েঝুওর্নিস’ হলো পাখির এমন একটি বংশধারার প্রাচীনতম উদাহরণ, যারা এক পর্যায়ে উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ‘ইউয়েঝুওর্নিস’-এর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে পাখি ও ডাইনোসর- উভয়েরই শারীরিক বৈশিষ্ট্যের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। যদিও এর কঙ্কালের গঠনে পাখিদের মতো বৈশিষ্ট্য রয়েছে। সূত্র : সায়েন্স ডেইলি

Advertisement

Advertisement

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে উগ্রপন্থার দিকেই তরুণরা

ইসরাইলে উগ্রপন্থার দিকেই তরুণরা

সবার মাথার ওপর শুল্কের খড়্গ রেখে রুশ তেল কিনছে যুক্তরাষ্ট্র

সবার মাথার ওপর শুল্কের খড়্গ রেখে রুশ তেল কিনছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন বর্ণবাদ ইলহান ওমরের নাম নিয়ে প্রশ্ন কেন

ইলহান ওমরের নাম নিয়ে প্রশ্ন কেন

পাখির দাঁত ডাইনোসরের মতো

পাখির দাঁত ডাইনোসরের মতো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম