Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

পুতিনের ‘গোপন তহবিল’র নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসাবে রাশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে তার প্রশাসন। তবে সমালোচকরা বলছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি না করে মস্কোকে একের পর এক অর্থনৈতিক সুবিধা দিচ্ছে ওয়াশিংটন।

মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের ক্ষমতার অন্যতম প্রধান অর্থনৈতিক হাতিয়ার হিসাবে পরিচিত এবং যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে ‘পুতিনের গোপন তহবিল’ (স্লাস ফান্ড) নামে আখ্যায়িত রাশিয়ার ফ্ল্যাগশিপ সরকারি বিনিয়োগ তহবিলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

শিগগিরই পুতিন-জেলেনস্কির বৈঠক- ট্রাম্প : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘খুব শিগগিরই’ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই সম্ভাব্য বৈঠকের কথা নিশ্চিত করেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার বিশ্বাস এই আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অনেক বড় অগ্রগতি সম্ভব হবে।

কিয়েভের সামরিক-শিল্প কারখানা ও যোগাযোগ অবকাঠামোতে হামলা : ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক-শিল্প কারখানা, গুরুত্বপূর্ণ পরিবহণ অবকাঠামো এবং খারকিভ অঞ্চলের একটি লজিস্টিকস সেন্টারে রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে রুশবাহিনী। একই সঙ্গে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে সহায়তায় নিয়োজিত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই ইসরাইলে ‘কিংমেকার’ আরব দল

ইসরাইলে ‘কিংমেকার’ আরব দল

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়ছেই

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়ছেই

মধ্যবর্তী নির্বাচনে ফের অস্থিরতার আশঙ্কা

মধ্যবর্তী নির্বাচনে ফের অস্থিরতার আশঙ্কা

পুতিনের ‘গোপন তহবিল’র নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প

পুতিনের ‘গোপন তহবিল’র নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম