Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই

ইসরাইলে ‘কিংমেকার’ আরব দল

নেতানিয়াহুকে হটাতে জোট বাঁধার ডাক বিরোধী নেতার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসরাইলের সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার দল। একই পরিস্থিতিতে রয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটও। তার পক্ষেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন সহজ হবে না। ফলে সরকার গঠনের জটিল হিসাব-নিকাশে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে রেকর্ড সংখ্যাক ১৯টি আসন জিতেছে আরব নেতৃত্বাধীন দুটি দল জয়েন্ট লিস্ট ও রা’আম। নির্বাচনে আরব দলগুলোর এই আসনসংখ্যা ইসরাইলের পরবর্তী সরকারের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে। আল জাজিরা, বিবিসি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের খবরে জানা গেছে, নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫২টি আসনে জিতেছে। আর সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট জিতেছে ৪৯ আসনে। আরব লিস্ট জিতেছে ১৯টিতে। ইসরাইলের রাজনৈতিক ব্যবস্থায় সরকার গঠনের জন্য একাধিক দলের সমর্থন প্রয়োজন হয়। ফলে কোনো দল এককভাবে সবচেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় যাওয়া কঠিন হয়ে পড়ে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্যেও সেই রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। এবারের ভোটার উপস্থিতি ৭৭ শতাংশ ছাড়িয়েছে।

আরব দলগুলো হতে পারে ক্ষমতার ভারসাম্য নির্ধারক : ইসরাইলের বিরোধী দলগুলোর অধিকাংশই নির্বাচনি প্রচারে আরব সংখ্যাগরিষ্ঠতাসম্পন্ন দলগুলোর সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের যুক্তি, এসব দলের সঙ্গে তাদের মূল্যবোধের মিল নেই। তবে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা পরিবর্তন করতে হলে আরব দলগুলোই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ শক্তি। ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ আরব নাগরিক। তাদের অনেকে নিজেদের ফিলিস্তিনি হিসাবেও পরিচয় দেন। এবারের নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ফলে তাদের প্রতিনিধিত্বকারী দলগুলোর আসনসংখ্যা সরকার গঠনের ক্ষেত্রে নির্ধারক হয়ে উঠতে পারে। অন্যদিকে, নেতানিয়াহুকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে বিরোধী দলের ছোট কোনো দলকে নিজের জোটে টানতে হবে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলের ভিত্তিতে এটিই তার সামনে থাকা সম্ভাব্য পথগুলোর একটি। এদিকে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদেরকে দেশটির আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থি জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান। পার্লামেন্ট নির্বাচনের সাধারণ ভোট গণনার প্রাথমিক ফলাফলে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত দেওয়ার পর তিনি এই বার্তা দেন।

নেতানিয়াহু ও আইজেনকোটের পালটাপালটি দাবি : নির্বাচনের রাতেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু ও আইজেনকোট। দুজনই পরবর্তী সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইহুদি জনগোষ্ঠী, জায়নবাদী জনগোষ্ঠী এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে ডানপন্থি জোটের স্পষ্ট ও নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তার মতে, ফলাফলে বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে তিনি সরাসরি বিজয় ঘোষণা করেননি। অন্যদিকে, নির্বাচনের প্রাথমিক বুথফেরত জরিপের ফল বিরোধীদের জন্য তুলনামূলক আশাব্যঞ্জক হওয়ার পর আইজেনকোট তার দল ইয়াশারের সমর্থকদের উদ্দেশে বলেন, জনগণ পরিবর্তন বেছে নিয়েছে। তিনি আরও বলেন, ব্যর্থতার জোট জনগণের আস্থা হারিয়েছে এবং ইসরাইলের মানুষ নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব অব্যাহত রাখার বিপক্ষে ভোট দিয়েছেন।

সরকার গঠনে শুরু হবে দর-কষাকষি : নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বড় দলগুলো ছোট দলগুলোর সমর্থন আদায়ে রাজনৈতিক দর-কষাকষি শুরু করবে। মন্ত্রিসভায় পদ, বাজেট বরাদ্দ কিংবা নির্দিষ্ট নীতিগত সিদ্ধান্তের প্রতিশ্রুতি দিয়ে ছোট দলগুলোকে জোটে টানার চেষ্টা করবে। ইসরাইলের অভিজ্ঞ সাংবাদিকের মতে, দুই পক্ষই নিজেদের দলে অন্য দলের সংসদ সদস্যদের টানার চেষ্টা করবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই ইসরাইলে ‘কিংমেকার’ আরব দল

ইসরাইলে ‘কিংমেকার’ আরব দল

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়ছেই

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়ছেই

মধ্যবর্তী নির্বাচনে ফের অস্থিরতার আশঙ্কা

মধ্যবর্তী নির্বাচনে ফের অস্থিরতার আশঙ্কা

পুতিনের ‘গোপন তহবিল’র নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প

পুতিনের ‘গোপন তহবিল’র নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম