দীপকের কড়া বার্তা
পোস্ট সরিয়েও লাভ হবে না
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরকারের সমালোচনামূলক পোস্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডিজিটাল দমন-পীড়নের অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পোস্ট মুছে ফেলে কিংবা নাগরিকদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিলেই মানুষের প্রশ্ন ও ক্ষোভ দূর করা যাবে না।
বুধবার দেওয়া এক বক্তব্যে অভিজিৎ দীপকে কেন্দ্রের বিরুদ্ধে সরকারবিরোধী বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ তোলেন।
এদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে এবার সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশের প্রতি সমর্থন ঘোষণা করেছে সংগঠনটি।
