ইরান ইস্যুতে ট্রাম্পের সমালোচনা ওবামার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং এ যুদ্ধের ক্ষয়ক্ষতির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করেছি।’ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো ও সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে মার্কিন নাগরিকরা নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ’ মার্কিন নাগরিক। বুধবার মধ্যবর্তী নির্বাচনের সমাবেশে গিয়ে এই মন্তব্য করেন ওবামা। মিডল ইস্ট আই। ওবামা আরও বলেন, যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে। এতে যুক্তরাষ্ট্র আরও বেশি ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে এখন ইরানের কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে। ওবামার ভাষ্য, এসব কারণেই তেলের দাম বেড়েছে।
ইয়েমেনে সৌদি হামলায় ১২ জন নিহত : ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি আরবের হামলায় ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার হুথি কর্তৃপক্ষ এ তথ্য জানানো হয়। হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মাকবানা জেলার আল-বারাহ এলাকায় ইব্রাহিম সাঈদ মোহাম্মদ আহমেদ আল-কুজ ও আল-রাবি সাঈদ মোহাম্মদ আহমেদ আল-কুজের পরিবারের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়।
হরমুজে তিন তেলবাহী জাহাজে আগুন : হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। এমনটাই দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী জাহাজ অনুমোদনহীন দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেগুলো মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।
