‘ইটস ডান ব্রো’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। বিয়ের পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন জীবনের শুরুর কথা জানান তারা।
শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওমর ও নিধি। পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিয়ের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন এই নবদম্পতি। ওমর আবদুল্লাহ নিজের এক্স অ্যাকাউন্টে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘গতকাল শুরু হলো এক নতুন যাত্রা’। পোস্টে নিধিকেও ট্যাগ করেন তিনি। অল্প সময়ের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অন্যদিকে নিধি রাজদানও নিজের এক্স অ্যাকাউন্টে বিয়ের ছবিগুলো শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘ইটস ডান ব্রো’। তার এই সংক্ষিপ্ত ও রসিকতাপূর্ণ ক্যাপশন সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে।
সম্প্রতি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে ইংরেজি এই বাক্যটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আন্দোলনকারীরা তার পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন-‘ইটস ডান ব্রো’। নিধি রাজদান ভারতের পরিচিত সাংবাদিকদের একজন। দীর্ঘদিন এনডিটিভিতে কাজ করেছেন তিনি। জাতীয় রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে প্রতিবেদন এবং সংবাদ উপস্থাপনার জন্য বিশেষভাবে পরিচিত নিধি। ওমর ও নিধির বিয়ের খবর এমন একসময়ে সামনে এলো, যখন ওমরের আগের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে মাত্র তিন মাস আগে। ভারতের সুপ্রিমকোর্টের নির্দেশে ওমর ও তার সাবেক স্ত্রী পায়েল সিংয়ের বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯৪ সালে বিয়ে করেন ওমর ও পায়েল। দিল্লির দ্য ওবেরয় হোটেলে কাজ করার সময় তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় বিয়েতে। তাদের দুই ছেলে-জাহির ও জামির। ২০১১ সালে ওমর আবদুল্লাহ প্রকাশ্যে জানান, তিনি ও পায়েল আলাদা থাকছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
