Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

নেতানিয়াহুর জন্য বিপদের বার্তা

ইসরাইলে ৪০০ কোটি ডলার মার্কিন সহায়তা বন্ধ হচ্ছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির প্রভাব ইসরাইলেও পড়বে। বিশ্লেষকরা মনে করেন, সরকার গঠনের জন্য ইসরাইলে লিকুদ পার্টির নেতা যে লড়াই করছেন, তাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইসরাইলে ভোটের আগে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। এ অবস্থায় নির্বাচনে নেতানিয়াহু’র জোট সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি।

গাজা ও লেবাননে গণহত্যা এবং ইরানে হামলা চালিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প উভয়েই কোণঠাসা। ইসরাইল যেহেতু যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানা সহায়তা পেয়ে থাকে, সেহেতু সেখানে কাদের হাতে ক্ষমতা রয়েছে, সেটিও তারা বিবেচনায় রাখে। মার্কিন কংগ্রেসের দুই কক্ষ-প্রতিনিধি পরিষদ ও সিনেট হাতছাড়া হওয়ায় সীমিত হয়ে উঠেছে ট্রাম্পের ক্ষমতা। সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে বাতিলের খাতায় ফেলতে পারেন ইসরাইলিরা। উঠে আসতে পারেন ইয়াশার পার্টির নেতা গ্যাদি আইজেনকোট।

মার্কিন রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত : বুধবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আধুনিক যুগের সবচেয়ে ইসরাইলপন্থি প্রেসিডেন্ট বলা যেতে পারে। তাই নির্বাচনের দিন তার এ ঘোষণা, যেখানে তিনি জানান যে যুক্তরাষ্ট্র ইসরাইলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের বার্ষিক সহায়তা বন্ধ করে দেবে-সবাইকে হতবাক করে দিয়েছে। তবে ট্রাম্পের ক্ষেত্রে যেমনটা প্রায়ই ঘটে, ফক্স নিউজে দেওয়া এ ঘোষণার বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। এর প্রকৃত অর্থ বোঝা কঠিন। বাস্তবে হয়তো এই ঘোষণা যতটা নাটকীয় মনে হয়েছে, ততটা বড় কোনো প্রভাব এর থাকবে না।

তবুও, ট্রাম্পের এই পদক্ষেপটি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি কৌতূহলপূর্ণ মোড়। ইরান ইস্যুতে তারা একে অপরের সহযোগী হলেও এই সম্পর্কটি মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমন এক সংকটময় রাজনৈতিক মুহূর্তে এই ঘটনাটি ঘটল, যখন গত সপ্তাহের নির্বাচনে কোনো স্পষ্ট বিজয়ী না আসায় ইসরাইলের রাজনীতি এক অনিশ্চিত অবস্থায় রয়েছে এবং নেতানিয়াহুর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর না দিয়ে উপায় নেই। এক অর্থে, ট্রাম্প যেন ডেমোক্র্যাটদের (যেমন মিশিগানের সিনেটর আব্দুল আল-সায়েদ) একটি যুক্তি মেনে নিচ্ছেন-যে মার্কিন রাজনীতিতে ইসরাইলকে সহায়তা দেওয়াটা এখন আর রাজনৈতিকভাবে টেকসই নয়। এটি ওয়াশিংটনে দীর্ঘকাল ধরে চলে আসা ইসরাইলপন্থি দ্বিদলীয় ঐকমত্যে এক বড় ফাটলের ইঙ্গিত দেয়।

বিষয়টি কেবল মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি সভা (হাউস) বা সিনেট কীভাবে সামলাবে, তার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ঘোষণা ইসরাইলের জন্য এক অনিশ্চিত নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে: ওয়াশিংটনে বিভিন্ন প্রশাসনের সময়জুড়ে নেতানিয়াহু রিপাবলিকানদের ঘনিষ্ঠ মিত্র হিসাবে কাজ করেছেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার পর গাজায় নেতানিয়াহুর নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে ইসরাইলের ভেতরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রতিক্রিয়া কেবল প্রগতিশীলদের মধ্যেই নয়, বরং ট্রাম্পের ‘মাগা’ আন্দোলনের ডানপন্থি সমর্থকদের মধ্যেও লক্ষ্য করা গেছে।

ইসরাইলকে সমর্থন করার জন্য এবং দেশটির সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকবে কি-না-তা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তা ভবিষ্যতে ইসরাইলের জন্য এবং মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন নীতির ক্ষেত্রে বড় ধরনের ভূ-রাজনৈতিক প্রভাব তৈরি করবে। ট্রাম্প চমকে দিতে ভালোবাসেন; নিজের চারপাশে আলোচনার জন্ম দিতে এবং মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে তিনি পছন্দ করেন। তাই ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তার এই ঘোষণাটি হয়তো একটি রাজনৈতিক কৌশল হতে পারে-এমন এক দিনে, যখন অনেক রিপাবলিকান ভোটারদের কাছ থেকে কঠোর তিরস্কার পাওয়ার আশঙ্কায় রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন রিপাবলিকানদের ভরাডুবির নেপথ্যে

রিপাবলিকানদের ভরাডুবির নেপথ্যে

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ২০২৬ সাত মুসলিম প্রার্থীর জয়

সাত মুসলিম প্রার্থীর জয়

রিপাবলিকানদের হার জলে গেল মাস্কের ৪৭ কোটি ডলার

জলে গেল মাস্কের ৪৭ কোটি ডলার

নেতানিয়াহুর জন্য বিপদের বার্তা

নেতানিয়াহুর জন্য বিপদের বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম