রিপাবলিকানদের হার
জলে গেল মাস্কের ৪৭ কোটি ডলার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। দলটির নির্বাচনি প্রচারে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল পাননি তিনি। টেক্সাসসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে ডেমোক্র্যাটদের জয়ের পর মাস্কের বিনিয়োগ করা ৪৪৫ মিলিয়ন ডলার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। মার্কিন রাজনীতিতে রিপাবলিকান পার্টির অন্যতম বড় আর্থিক পৃষ্ঠপোষক ইলন মাস্ক। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে দলটির প্রত্যাশিত সাফল্য না আসায় বড় ধরনের ধাক্কা খেয়েছেন এই ধনকুবের। নির্বাচনে সিনেট ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ আসনগুলোতে ডেমোক্র্যাটদের জয় এবং কয়েকটি রাজ্যে ক্ষমতার পালাবদলের কারণে মাস্কের প্রায় ৪৪৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ বড় ঝুঁকির মুখে পড়ে।
