খবর সংক্ষেপ
মার্কিন নিষেধাজ্ঞায় ভারত ও তুরস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যবর্তী নির্বাচনের একদিন পর বুধবার এ নিষেধাজ্ঞার ঘোষণা করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে ইরান সরকারকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এই পদক্ষেপের লক্ষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের ব্যয় মেটাতে ইরানের তেল বিক্রির সক্ষমতা বন্ধ করে দেওয়া। রয়টার্স
