Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

সমঝোতা হলে যুদ্ধে জড়ানোর আশঙ্কা খুবই কম : ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা ঘিরে যখন উদ্বেগ বাড়ছে, তখন যুদ্ধ এড়াতে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলছে সংবেদনশীল আলোচনা। লক্ষ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার পথ বের করা। এমন একটি চুক্তি হলে আপাতত বড় ধরনের সামরিক সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। তবে দুই পক্ষের কঠোর অবস্থান, পারস্পরিক অবিশ্বাস এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতা সেই সম্ভাবনাকে এখনো অনিশ্চতায় রেখেছে। খবর সিএনএনের।

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা চলছে। তবে আলোচনার বিষয়বস্তু বা অগ্রগতি নিয়ে দুই পক্ষই অনেকটা নীরব। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর কূটনৈতিক তৎপরতা আরও বেড়েছে। রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার দিকে এগোয় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি দেখায়, তাহলে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা ‘খুবই কম’। তবে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখনই সমঝোতার কাছাকাছি পৌঁছানোর বিষয়ে আশাবাদী নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আলোচনার টেবিলে কী কী বিষয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে দুই দেশের দাবির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। এমনকি কিছু দাবি এক পক্ষের কাছে অন্য পক্ষের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। ট্রাম্পের প্রধান লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু তেহরান এটিকে নিজেদের সার্বভৌমত্বের বিষয় হিসাবে দেখে। প্রকাশ্যে ইরান জানিয়ে আসছে, নির্দিষ্ট সাতটি পূর্বশর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা কিংবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় যাবে না তারা। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া। তবে সাতটি শর্তের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে দেওয়া হোক অথবা নিরাপদে সংরক্ষণের জন্য তা অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক। এ বিষয়ে দুই পক্ষের আলোচনা কত দূর এগিয়েছে, তা স্পষ্ট নয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

হেগসেথের বিপদ ঘনিয়ে আসছে

‘কিং মেকার’ মামদানি

‘কিং মেকার’ মামদানি

বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা

বন্যায় দুর্ভোগ, সঙ্গে ইসরাইলি হামলা

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

গোপন আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম